,

ব্রাহ্মণবাড়িয়ায় জাল সার্টিফিকেট তৈরির কারিগর ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

grafterব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা থেকে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে সোমবার বিকেলে মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলার নবীনগরে মো. মোস্তফা মিয়া (২০) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার হয়েছে। ওই দু’জনকেই গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়। জাহাঙ্গীর আলমের পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছয়টি জাল সার্টিফিকেট ও একটি ল্যাপটপসহ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দরগাবাড়ির মো. আব্দুল মজিদের ছেলে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন বলে জানা গেছে। ১০ থেকে ১৫ হাজার টাকা চুক্তিতে তিনি জাল সার্টিফিকেট বানিয়ে দিতেন। এস. আই রুবেল ফরাজি বাদী হয়ে এ বিষয়ে থানায় মামলা দায়ের করেছেন।
নবীনগর থানা পুলিশ সূত্র জানায়, সোমবার গভীর রাতে উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে মো. মোস্তফা মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। যৌতুক নিরোধ আইনের মামলায় তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা