,

সামাজিক উদ্যোক্তা সৃষ্টির প্রয়াসঃ ইয়ুথ স্কুলের এক বছর

YSSE  Dhakaইয়ুথ স্কুল ফর সোসাইল এন্টারপ্রিনার (ওয়াই.এস.এস.ই) এর এক বছর পুর্তি উপলক্ষে গত ১লা ফেব্রুয়ারী সোমবার একযোগে বিকেল ২:৩০ থেকে রাত ৮ টা পর্যন্ত ঢাকা ,চট্রগ্রাম এবং রাজশাহী জেলার তরুন্দের নিয়ে একটি মনোমুগ্ধকর বর্ষপুর্তি উদযাপিত হয়। অনুষ্ঠানটি ঢাকায় এস.ই.এল সেন্টার, চট্রগ্রামে হোটেল ৮৮ আগ্রাবাদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।ইয়ুথ স্কুল যাকে মানুষ জানে ইয়ুথ স্কুল ফর সোসাইল এন্টারপ্রিনার (ওয়াই.এস.এস.ই) নামে জানে যা কিছু তরুনের বিশ্রামহীন কষ্টের ফসল। এই বাঙ্গালির পাগলামি যে পাগলামি নতুন অর্জন এনে দেয়। একজন থেকে দুইজন তারপর ধিরে ধিরে সংখ্যা বাড়তে বাড়তে হাজারো তরুনের একটি বিশেষ জগত হয়ে দারায় ইয়ুথ স্কুল। ইয়ুথ স্কুলের যাত্রা শুরু হয় ফেব্রুয়ারী ২০১৫ সালে তরুন্দের একটি সামাজিক সংগঠন হিসেবে। এর প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মাদ ইউসুফ হোসাইন স্বপ্ন দেখেন নিজে একজন সামাজিক উদ্যোক্তা হবেন। সেই স্বপ্নের পথে চলতে গিয়ে আরও অনেকেই এই রকম স্বপ্ন দেখেছে, শুধু প্রয়োজন একটি সমন্বিত উদ্যোগ, যেখান থেকে পুর্নাঙ্গ সহযোগিতা নিয়ে যে কেউ হতে পারে একজন সফল উদ্যোক্তা। আজ ইয়ুথ স্কুল উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্যোক্তার সাফল্য অর্জনে সহায়তাকারী একটি সামাজিক সংগঠন। তরুণরাই এটি পরিচালনা করে তরুণদের জন্য। উদ্যোক্তা সৃষ্টির এই প্রয়াসে সার্বাধিক গুরুত্তপুর্ন দিক হল সামাজিক উদ্যোগের মাধ্যমে সামাজিক উন্নয়ন সাধন করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মাদ আব্দুল আওয়াল (নির্বাহি পরিচালক এস.ই.এল), ইবনুল সাইয়েদ রানা, ডঃ আলমাসুর রহমান মটিভেশনাল ট্রেইনার, কেসাভা মুরালি (ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন), সাইয়েদ ফজলে নিয়াজ (ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন), আরও উপস্থিত ছিলেন গোলাম সামদানি ডন, মোঃ আদনান হোসাইন, সাহজাবিন কবির, ফরহাদ হোসেন বিপু।
ঢাকার আয়োজনের অংশ হিসেবে দুপুর ২:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত স্বপ্নের ক্ষমতার উপর প্রেরণামূলক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এবং স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা প্রদান করা হয় পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটা এবং পরবর্তি বছরগুলোর শুভকামনার মাধ্যমে বুর্ষপুর্তির আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা