,

ভালো আছে সেই শিশুটি

10_100694নিউজ ডেস্ক : রাজধানীর বেইলী রোডে ছয় তলা ভবন থেকে ফেলে দেয়া নবজাতকটি সুস্থ আছে। তাকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকালের চেয়ে নবজাতকটির অবস্থার উন্নতি হয়েছে। তার অবস্থা অনেকটাই আশঙ্কামুক্ত।

শিশুটিকে উদ্ধার করেছিলেন রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।তিনি জানান, ঘটনার পরই নবজাতকের মাকে নিয়ে আসেন তারা। কিন্তু শারীরিক অবস্থা ভালো না হওয়ায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে।

আমিনুল ইসলাম বলেন,শিশুটির মায়ের কাছে তারা জানার চেষ্টা করছেন কেন এবং কীভাবে বাচ্চাটি ওপর থেকে পড়েছে। তাকে কে ফেলে দিয়েছে এবং কেন এই কাজ করেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়ার পরই আইনি ব্যবস্থা নেয়া হবে। ।

বেইলী রোডের ২৬ নম্বর প্রোপার্টিজ ম্যানশনের ষষ্ঠ তলায় আজমল হক ও ফিরোজা হকের বাসায় নয় বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছেন শিশুটির মা। মাস দশেক আগে কুমিল্লায় বড় বোনের বাসায় বেড়াতে গেলে সেখানে ধর্ষণের শিকার হন বলে দাবি করেছেন তার চাকরিদাতা। তিনি গর্ভবতী হয়ে পড়লেও এ কথা কাউকে জানতে দেননি বলেও দাবি করা হয়।

শিশুটির জন্মের পরই জানাজানি হওয়ার ভয়ে নবজাতককে ছয় তলার ওপর থেকে নিচে ফেলে দেয়া হয়। কিন্তু বাচ্চাটি দ্বিতীয় তলার কার্নিশে আটকে যায়।

রমনা থানার পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তারা নবজাতককে উদ্ধার করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা