,

জমি দখল : মুখ খুললেন হেমা মালিনী

jakia..hema_100700বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী এবং বিজেপির আইনপ্রণেতা ড্রিম গার্ল খ্যাত হেমা মালিনী তাঁর বিরুদ্ধে আনা জমি দখলের অভিযোগ অস্বীকার করেন। বিতর্কের মুখে সোমবার হেমা বলেন, ‘‘ওই দুই হাজার বর্গমিটার জমিতে আমি নাচ শেখানোর অ্যাকাডেমি খুলব। এখনও কোনও অর্থ দেইনি। সরকারের যা আইন-কানুন আছে সে সবই মেনে চলব।… তবে মূল্য যাই হোক না কেন, আমি পুরো মূল্যই দিতে রাজি।”

মহারাষ্ট্রের বিজেপি সরকার হেমাকে আন্ধেরিতে কয়েক কোটি মূল্যের দুই হাজার বর্গমিটার জমি মাত্র ৭০ হাজার রূপিতে পাইয়ে দিয়েছে বলে অভিযোগ কংগ্রেসের।

তথ্য জানার অধিকার আইনে ভারতের আরটিআই (রাইট টু ইনফরমেশন)-য়ের কর্মী অনিল গালগালি হেমার বিরুদ্ধে জমি অধিগ্রহণের অভিযোগ আনেন।

তিনি বলেন, ‘‘এই প্রথম নয়, এর আগেও মুম্বাইয়ের শহরতলিতে হেমাকে জমি দেয়া হয়েছে৷ ১৯৯৭ সালে তৎকালীন শিবসেনা-বিজেপি জোট সরকার তাঁকে জমি দিয়েছিল৷ কিন্তু কোস্টাল রেগুলেশন জোনের জন্য তিনি ওই জমির উপর নির্মাণ কাজ করতে পারেননি।”

আগের জমি এখনও ফেরত দেননি হেমা৷ এর উপর নতুন করে জমি দেওয়া হল তাকে৷

প্রসঙ্গত, এর আগে আন্ধেরিতেই কংগ্রেসের রাজ্য সভার সদস্য রাজীব শুক্লার জন্য জমি বরাদ্দ করেছিল তৎকালীন কংগ্রেস সরকার৷ কিন্তু বিরোধীদের চাপে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে লোকসভা ভোটের আগে সেই জমি ফিরিয়ে দিতে বাধ্য হন শুক্লা৷

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ