,

পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ

pakistan_high_commissioner_shuja_alam+jugantor_3068নিউজ ডেস্ক : ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের প্রেস শাখার কর্মী মো. জাহাঙ্গীর হোসেন নিখোঁজের ঘটনায় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার বেলা ১টার দিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম নিজ কার্যালয়ে হাইকমিশনারকে ডেকে পাঠান। এ সময় পররাষ্ট্রসচিব মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সুজা আলম বেরিয়ে বলেন, সোমবার ইসলামাবাদে যে ঘটনা ঘটেছে, সে সম্পর্কে আমার কাছে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে ইসলামাবাদে খোঁজ নিয়ে তিনি সেখানকার পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশকে অবহিত করবেন বলে জানিয়েছেন।

সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের প্রেস শাখার কর্মী মো. জাহাঙ্গীর হোসেন নিখোঁজ হন। এরপর তাকে খোঁজাখুঁজি শুরু হয়। পরে ইসলামাবাদের স্থানীয় সময় রাত ১২টার দিকে তিনি বাসায় ফেরেন।

দাপ্তরিক কাজ শেষ করে প্রতিদিন জাহাঙ্গীর তার মেয়ে যে কোচিং সেন্টারে পড়ে, সেখানে যান। এরপর মেয়েকে নিয়ে বাসায় ফেরেন। কিন্তু, সোমবার নির্ধারিত সময়ে তিনি সেখানে না গেলে মেয়ে বাসায় ফোন করে বিষয়টি জানায়। এরপর জাহাঙ্গীরকে খোঁজাখুঁজি শুরু হয়। ইসলামাবাদের স্থানীয় সময় রাত ১২টার দিকে তিনি বাসায় ফেরেন।

এর আগে জাহাঙ্গীরের নিখোঁজ হওয়ার বিষয়টি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়।

প্রসঙ্গত, সোমবার রাজধানীর গুলশান থেকে আবরার আহমেদ খান নামের এক দূতাবাসকর্মীকে আটকের পর পাকিস্তান হাইকমিশনের জিম্মায় ছেড়ে দেয়া হয়।তিনি হাইকমিশনের প্রেস সেকশনের সহকারী ব্যক্তিগত সচিব।

পুলিশ জানায়, গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সোমবার দুপুরে তাকে আটক করে গুলশান থানায় নেয়া হয়েছিল। দেহ তল্লাশি করে তার কাছ থেকে সাড়ে তিন হাজার ভারতীয় রুপি পাওয়া যায়।

আবরার তখন নিজেকে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তা বলে পরিচয় দেন। জিজ্ঞাসাবাদে পরিচয় নিশ্চিত হওয়ার পর বিকালে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তাদের ডেকে তাকে হস্তান্তর করা হয়।

ঢাকায় পাকিস্তানের হাইকমিশন তাকে আটকের নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে আনা অভিযোগকে বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা