,

দ. আফ্রিকার শেষটা হলো চ্যাম্পিয়নের মতোই

Africaস্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। অথচ প্রথম দুটি ম্যাচে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো দক্ষিণ আফ্রিকার। তবে টুর্নামেন্ট থেকে একদম খালি হাতে দেশে ফিরতে হয়নি তাদের। দক্ষিণ আফ্রিকার গ্রুপপর্বের শেষটা হলো চ্যাম্পিয়নের মতোই।

মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামের একাডেমি মাঠে স্কটল্যান্ডকে তারা উড়িয়ে দিয়েছে ১০ উইকেটের ব্যবধানে। প্রথমে ব্যাট করে ৪৫.৪ ওভারে স্কটল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১২৭ রানে। জবাবে ২৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় দ. আফ্রিকা।

সহজ এই লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কটিশ বোলারদের তুলোধুনো করে ছেড়েছেন দ.আফ্রিকার দুই ওপেনার লিয়াম স্মিথ ও কাইল ভেরাইন। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তারা। মজার বিষয় হচ্ছে, দুজন মোকাবিলা করেছেন ৮৭ বল। আর রানের সংখ্যায়ও রয়েছে মিল। দুজনই করেছেন ৬৪ রান করে। আবার সমান ৭টি করে বাউন্ডারি হাঁকিয়েছেন তারা। পার্থক্যটা শুধু ওভার বাউন্ডারিতে। স্মিথ দুটি ছক্কা হাঁকালেও ভেরাইনের নামের পাশে অবশ্য যোগ হয়নি কোনো ছক্কা।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্কটল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন কার্নেগি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে ম্যাককিথের ব্যাট থেকে। ১৩ রান করে ওয়াইজ শাহ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা