,

থাইল্যান্ডে হাতির পায়ে পিষ্ট হয়ে ব্রিটিশ পর্যটকের মৃত্যু

150904090901_tanzania_atomic_elephants_640x360_getty_nocreditথাইল্যান্ডের পর্যটন দ্বীপ কোহ সমুইয়ে গতকাল সোমবার বিকেলে হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক ব্রিটিশ পর্যটক। পুলিশ মঙ্গলবার এ কথা জানায়।

বার্তা সংস্থা এএফপি-র খবরে বলা হয়, ওই ব্যক্তির নাম গারেথ ক্রো বলে পুলিশ জানিয়েছে। ৩৬ বছর বয়সী গারেথ গতকাল বিকেলে মেয়েকে নিয়ে হাতির পিঠে চড়েন। সঙ্গে মাহুতও ছিল। হঠাৎ করে হাতিটি তাদেরকে পিঠ থেকে ছুড়ে ফেলে। সামুই জেলার প্রধান পাইবুন ওমার্ক বলেন, গরম পড়ায় হাতিটি ক্ষিপ্ত হয়ে ওঠে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া মাহুতের সঙ্গে হাতিটির সম্পর্ক গড়ে ওঠেনি। মাহুত হাতিকে প্রশিক্ষণ ও নিয়ন্ত্রণ করে থাকে। বছরের পর বছর ধরে হাতির সঙ্গে মাহুতের নিবিড় সম্পর্ক গড়ে ওঠে।  পাইবুন বলেন, গারেথের একটি পা ছিল কৃত্রিম। তাই তিনি দৌড়ে পালাতে পারেননি। তার মেয়ে ও মাহুত আহত হলেও পালাতে সক্ষম হয়েছেন। বর্তমানে ‘গলফ’ নামের হাতিটি শান্ত রয়েছে।

ব্রিটিশ দূতাবাসের এক মুখপাত্র জানান, তারা ঘটনাটি শুনেছেন এবং হতাহতদের পরিবারকে সহায়তা করা হচ্ছে। থাইল্যান্ডে ৪ হাজার গৃহপালিত হাতি রয়েছে। এগুলোর বেশিরভাগ পর্যটন ব্যবসায় নিয়োজিত। এছাড়া দেশটিতে প্রায় আড়াই হাজার বন্য হাতি রয়েছে। এএফপি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা