বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফখরুলসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

fakrul_5265নিজস্ব প্রতিবেদক : পল্টন থানায় বিস্ফোরক আইনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার অভিযোগপত্র গ্রহণ করে চার্জ গঠন শুনানির জন্য ৩ মার্চ দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে আসামিরা শান্তিনগর ও চামেলীবাগের টুইন টাওয়ারের সামনে চলাচলরত যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগে করেন। এ ছাড়া পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
ঘটনার দিনই মামলায় পল্টন থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনকে আসামি করে মামলা করেন।
২০১৫ সালের ১১ মে ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হক ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ভাইচ চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, হাবিব-উন-নবী খান সোহেল, সুলতান সালাহউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ ৩৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে