,

দারুস সালামে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

darus_salamনিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : রাজধানীর দারুস সালামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম- রফিকুল ইসলাম (৪০)। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে দারুস সালাম থানাধীন পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার জামে মসজিদের সামনে থেকে নিহতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি আবাসিক হোটেলের ব্যবসা করতেন।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে স্থানীয় এলাকাবাসী রফিকুলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে বলা যাবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা