,

ইলেকট্রনিক বর্জ্য থেকে সোনা বের করার নতুন পন্থা

goldবিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : অর্থনৈতিক স্বার্থে সোনা বাঁচানোর নতুন উপায় বের করলেন বিজ্ঞানীরা। নতুন এই পন্থায় রক্ষা হবে পরিবেশও। ইলেকট্রনিক বর্জ্য থেকে উদ্ধার করে পুনরায় ব্যবহারযোগ্য করা হবে সোনা। এটা সম্ভব হলে অর্থনীতিতে বিপ্লব হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কানাডার ইউনিভার্সিটি অফ সাসকাচেওয়ানের এক অধ্যাপক স্টিফেন ফলে জানান, একটি অত্যন্ত সহজ, সস্তা ও পরিবেশ বান্ধব উপায় খুঁজে পাওয়া গিয়েছে। যাতে মুহূর্তের মধ্যে বর্জ্য থেকে বেরিয়ে আসবে সোনা। আর সেই সোনা পুনরায় ব্যবহার করা যাবে। এই নয়া পন্থায় সোনা ইন্ডাস্ট্রিতে বিপ্লব ঘটে যেতে পারে বলে মনে করছেন তিনি। ফলে তিনি আরও জানিয়েছেন, সোনা হল এমন একটি রাসায়নিক পদার্থ যা সবথেকে কম মিশে যেতে পারে।

সাধারণত খনি থেকে সোনা বের করা ক্ষেত্রে এত বেশি পরিমান সোডিয়াম সায়নাইড লাগে যাতে দূষণ ছড়ায়। কম্পিউটার চিপ কিংবা সার্কিট থেকে সোনা বের করা পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু বিজ্ঞানীরা একটি সহজ পন্থা বের করেছেন বলে জানা গিয়েছে। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, ৫০ মিলিয়ন টন ইলেকট্রনিক বর্জ্য বেরোয় প্রত্যেক বছর। কোনও সার্কিট থেকে সোনা বের করতে ১০ সেকেন্ড সময় লাগবে মনে করছেন বিজ্ঞানীরা। অন্যান্য ধাতুগুলি একই রকম থাকবে।

ফলে জানিয়েছেন, আগে ৫০০০ লিটার অ্যাকোয়া রিজিয়া (নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ) লাগত একটা প্রিন্টেড সার্কিট বোর্ড থেকে এক কেজি সোনা বের করে আনতে। আর সেই মিশ্রণ আর ব্যবহারযোগ্য থাকত না। কিন্তু, এবার নতুন প্রক্রিয়ায় মাত্র ১০০ লিটার মিশ্রণেই বের করা যাবে এক কেজি সোনা। আর সেই মিশ্রণের পুরোটাই আবার ব্যবহার করা যাবে। এক লিটারের দাম মাত্র ৫০ সেন্ট। সোনা উদ্ধার প্রক্রিয়া এখন বিস্তার বাড়ানোর লক্ষ্যেই কাজ করছেন গবেষকরা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা