,

শিক্ষায় আগ্রহ কমছে!

0,,15923045_303,00ডেস্ক রিপোর্ট (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : বাংলাদেশে কি শিক্ষার প্রতি আগ্রহ কমে যাচ্ছে? প্রচলিত তথ্য-উপাত্তে শিক্ষার হার বাড়লেও, ভিন্ন এক তথ্যে শিক্ষার প্রতি আগ্রহ কমার প্রমাণ পাওয়া গেছে৷ আর তা হলো এবারের এসসসি পরীক্ষায় অন্তত ১০ লাখ শিক্ষার্থীর ‘ড্রপ আউট’৷

হিসাবটি এ রকম৷

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সোমবার থেকে যারা এসএসসি এবং সমমানের পরীক্ষায় বসেছে, তাদের সংখ্যা ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন৷ এরাই ২০১০ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল৷ তখন তাদের সংখ্যা ছিল ২৪ লাখ ৮৬ হাজার ৩১৮ জন৷

দেখা যাচ্ছে, পাঁচ বছরের দৌঁড় শেষে মাধ্যমিক, ভোকেশনাল ও দাখিল সমাপনী পরীক্ষা পর্যন্ত ঝরে পড়েছে অন্তত লাখ ১১ হাজার ৩৯১ জন শিক্ষার্থী৷ তারা এক হয় এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে না অথবা এ পর্যন্ত পৌঁছাতেই পারেননি তারা৷

বাংলাদেশে শিক্ষার হার বাড়ানোর জন্য নানা ব্যবস্থা চালু আছে৷ তার মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, মেয়েদের জন্যে উপ-বৃত্তি অন্যতম৷

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এর বাইরে বিশ্বব্যাংকের সহায়তায় দেশের ৬১টি জেলার পিছিয়ে পড়া ১২৫টি উপজেলার ৫৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গণিত ও ইংরেজি বিষয়ের প্রতি ভীতি দূর করতে অতিরিক্ত ক্লাস পরিচালনা করা হচ্ছে৷

এছাড়া শিক্ষার্থীদের ঝরে পড়া বন্ধ করতে বর্তমান সরকার আগের মেয়াদে ক্ষমতায় আসার পরপরই শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক সমাপনী পরীক্ষা, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা চালু করে৷ কিন্তু তাতেও এই ঝড়ে পড়া বন্ধ করা যাচ্ছে না৷

এমন কেন হচ্ছে জানতে চাইলে শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, এর প্রধান কারণ দারিদ্র্য৷ অভিভাবকদের বড় একটি অংশ প্রাথমিকের পর তাদের সন্তানদের পড়াশুনা চালিয়ে নিতে পারছেন না৷

শিক্ষা উপকরণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে৷ কিন্তু তাদের ভরণপোষন তো আর সরকার দেবে না৷ তাই ছেলে শিক্ষার্থীদের একটি বড় অংশ পড়াশোনা বাদ দিয়ে কাজে ঢুকে যাচ্ছে৷

তাঁর কথায়, শিক্ষা এখনো সেই অর্থে উপযোগিতা তৈরি করতে পারেনি৷ কারণ দেশের শিক্ষিতদের একটি অংশ বেকার৷ তাঁরা চাকরি পান না৷ তাই হয়ত অভিভাবকরা মনে করছেন, পড়াশোনা করে কী হবে, চাকরি তো পাবে না৷ তাই তাঁরা ছেলেদের অল্প বয়সেই কাজে ঢুকিয়ে দিচ্ছেন৷

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন, শিক্ষাব্যবস্থা এবং অর্থনীতির মধ্যে একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি হয়েছে৷ তাই শিক্ষার প্রতি আগ্রহ কমছে৷ শিক্ষা যে অর্থকরী এবং পড়াশুনা করলে চাকরি পাওয়া যাবে, তা নিশ্চিত করতে হবে৷ নয়ত এই আগ্রহ কমতেই থাকবে৷ সূত্র : ডয়চে ভেলে

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা