,

ট্রাম্পকে হারিয়ে রিপাবলিকান দলের টেড ক্রুজ জয়ী

160202035056_cruz_640x360_reuters_nocreditআন্তর্জাতিক ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে রিপাবলিকান দলের টেড ক্রুজ জয়ী হয়েছেন। তিনি টেক্সাসের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

আলোচিত রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প শুরুতে বেশ এগিয়ে রয়েছেন মনে হলেও, ভোটের দৌড়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও রয়েছেন তৃতীয় অবস্থানে।

আইওয়াতে বরাবরের মতোই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ে ভোটাভুটিতে অংশ নিচ্ছেন ডেমোক্রেট ও রিপাবলিকান দলীয় সমর্থকরা। আগামী কয়েক মাস পুরো দেশজুড়ে এ ধরনের ভোটাভুটি চলবে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে।

আইওয়ায় ডেমোক্রেটিক দলে হিলারি ক্লিনটনের সাথে বার্নি স্যান্ডার্সের তুমুল প্রতিদ্বন্ধিতার আভাস পাওয়া যাচ্ছে।

আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে জুলাইয়ে উভয় দলের জাতীয় কনভেনশনে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হবে। সূত্র : বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা