,

আটলান্টিক মহাসাগরের তলদেশে যাদুঘর, ৩০০ মূর্তি

160201172546_under_sea_museum_640x360_bbc_nocreditসাগরের তলদেশে যাদুঘর তৈরি করছে স্পেন।আটলান্টিক মহাসাগরের মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম লানযারোতের উপকূলের কাছে এই যাদুঘর হবে সাগরতলে ইউরোপের প্রথম যাদুঘর।সাগরের ১৫ মিটার গভীরে ৩০০ ভাস্কর্য স্থাপনের কাজ এগিয়ে চলছে। তৈরি করেছেন জেসন দ্য-কেয়ারস নামে একজন শিল্পী।মূর্তিগুলোর সবই লানযারোতের বর্তমান বাসিন্দাদের। তাদের নিত্যদিনের কর্মকাণ্ডের ওপর এই ভাস্কর্যগুলো নির্মাণ করা হয়েছে।বলা হচ্ছে, যেসব পদার্থ এই ভাস্কর্য তৈরিতে ব্যবহার করা হয়েছে, তাতে সাগরের পানির বা জীব বৈচিত্র্যের কোনও ক্ষতি হবেনা।পানির নীচে এগুলো তিনশ বছর পর্যন্ত টিকবে বলে দাবি করা হচ্ছে।অভিনব এই যাদুঘর দেখতে হলে পিঠে অক্সিজেনের টিউব নিয়ে ডুবুরির পোশাকে সাগরতলে নামতে হবে।আফ্রিকার মূল ভূখণ্ডের খুব কাছে ক্যানারি দ্বীপপুঞ্জে সারা বছরই লাখ লাখ পর্যটক যায়।তাদের জন্য সাগর তলের এই যাদুঘর নতুন আকর্ষণ হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ