,

আটলান্টিক মহাসাগরের তলদেশে যাদুঘর, ৩০০ মূর্তি

160201172546_under_sea_museum_640x360_bbc_nocreditআন্তর্জাতিক ডেস্ক : সাগরের তলদেশে যাদুঘর তৈরি করছে স্পেন। আটলান্টিক মহাসাগরের মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম লানযারোতের উপকূলের কাছে এই যাদুঘর হবে সাগরতলে ইউরোপের প্রথম যাদুঘর।

সাগরের ১৫ মিটার গভীরে ৩০০ ভাস্কর্য স্থাপনের কাজ এগিয়ে চলছে। তৈরি করেছেন জেসন দ্য-কেয়ারস নামে একজন শিল্পী।

মূর্তিগুলোর সবই লানযারোতের বর্তমান বাসিন্দাদের। তাদের নিত্যদিনের কর্মকাণ্ডের ওপর এই ভাস্কর্যগুলো নির্মাণ করা হয়েছে।
বলা হচ্ছে, যেসব পদার্থ এই ভাস্কর্য তৈরিতে ব্যবহার করা হয়েছে, তাতে সাগরের পানির বা জীব বৈচিত্র্যের কোনও ক্ষতি হবেনা।
পানির নীচে এগুলো তিনশ বছর পর্যন্ত টিকবে বলে দাবি করা হচ্ছে। অভিনব এই যাদুঘর দেখতে হলে পিঠে অক্সিজেনের টিউব নিয়ে ডুবুরির পোশাকে সাগরতলে নামতে হবে।

আফ্রিকার মূল ভূখণ্ডের খুব কাছে ক্যানারি দ্বীপপুঞ্জে সারা বছরই লাখ লাখ পর্যটক যায়।
তাদের জন্য সাগর তলের এই যাদুঘর নতুন আকর্ষণ হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা