,

পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের ‘নিখোঁজ’ কর্মকর্তা ফিরেছেন

113770_PAKঢাকায় পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তাকে আটক ও ছেড়ে দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা নিখোঁজ হলেও পরে তিনি অক্ষত ফিরে এসেছেন। তবে ঢাকার ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তান কোন পদক্ষেপ নিয়েছে কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি। রাত ১২টার পর বাংলাদেশের হাইকমিশনার টেলিফোনে জানান, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় হাইকমিশনের প্রেস উইং এর পিও জাহাঙ্গীর হোসেন তার মেয়েকে কোচিং থেকে আনতে বের হন। তবে তিনি কোচিং এ যাননি। অপেক্ষা করে জাহাঙ্গীরের মেয়ে পরিবারকে বিষয়টি জানায়। পরিবারের পক্ষ থেকে তা হাইকমিশনকে অবহিত করা হয়। পরে হাইকমিশন পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। সম্ভাব্য সব স্থানে যোগাযোগ করে। পাশের সব হাসপাতালে খোঁজ নেয়। প্রথমে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে তিনি অক্ষত অবস্থায় ফিরে এসেছেন। হাইকমিশনার জানিয়েছেন, ঘটনা শোনে তিনি ওই কর্মকর্তার বাসায় যান। ঢাকার ঘটনার প্রতিক্রিয়ায় এমনটি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ওই কর্মকর্তার বক্তব্য শোনে এটি বোঝা যাবে। ঢাকার ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তারা কোন প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, সোমবার ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের প্রেস উইং এর কর্মকর্তা আবরার খানকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার কাছে তিন হাজার ভারতীয় রুপি পাওয়ার কথা জানানো হয় পুলিশের পক্ষ থেকে। পরে তাকে থানা থেকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনার বিষয়ে পাকিস্তান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই কর্মকর্তাকে আটক করে পুলিশ ভয় দেখিয়ে তার কাছে ৫ কোটি টাকা দাবি করে। তাকে ক্রসফায়ারের হুমকি দেয়া হয়। এ ঘটনাকে হয়রানিমূলক বলে দাবি করে হাইকমিশন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা