,

গোলমালে খান খান সালমান খানের পরিবার

salman-familyবিনোদন ডেস্ক : এর স্ত্রী জড়িয়ে পড়েছেন তরুণ অভিনেতার সঙ্গে! অন্যদিকে ওঁর স্বামী জড়িয়ে পড়েছেন তরুণী অভিনেত্রীর সঙ্গে! সব মিলিয়ে খান পরিবারে প্রেম নিয়ে এখন ঘোর গোলমাল৷ হ্যাঁ, সোহেল খান, আরবাজ খানদের কথাই হচ্ছে৷
আরবাজ, মালাইকার দীর্ঘদিনের নিরুপদ্রব দাম্পত্য হঠাৎ ই বিচ্ছেদের মুখে৷ নেপথ্যে উঠে এসেছে অর্জুন কাপুরের নাম৷ শোনা যাচ্ছে, অর্জুনের সঙ্গে মালাইকার ঘনিষ্ঠতা তেমন ভালোভাবে নেননি আরবাজ৷ আর তাই বিচ্ছেদ৷ এদিকে এ খবর চাউর হল, দুবাইয়ে শ্যালিকা এবং তাঁর স্বামীর সঙ্গে দিব্যি পার্টিতে মস্তি করলেন সালমান৷ সমীকরণ যে যথেষ্ট গোলমেলে তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ অবশ্য মালাইকার ম্যানেজার বলছেন এসব ডিভোর্সের খবর ভুয়ো৷ তবু যা রটে, তার কিছু তো বটে৷
এদিকে সোহেল খান ও সীমা খানের দাম্পত্যেও ফাটল৷ এবার অবশ্য নেপথ্যে এক তরুণী অভিনেত্রী৷ শোনা যাচ্ছে সোহেলের সঙ্গে হুমা কুরেশির ঘনিষ্ঠতায় বেজায় চটেছেন সীমা৷ আর তাতেই তাঁদের সম্পর্ক লাটে উঠতে বসেছে৷ সব মিলিয়ে সালমান খানের পরিবারে প্রেম নিয়ে যে ঘোর গোলমাল চলছে তা বলাই বাহুল্য৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা