,

এক মাসেই সৌদিতে ৫৬ জনের শিরশ্ছেদ

2016আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে সোমবার আরো এক ব্যক্তিকে শিরশ্ছেদ করা হয়েছে। এ নিয়ে দেশটিতে গত এক মাসে ৫৬ জনের শিরশ্ছেদ করা হলো। উত্তরাঞ্চলীয় তাবুক শহরে আহমাদ আল-হারবি নামে এ ব্যক্তির শিরশ্ছেদের নির্দেশ কার্যকর করা হয়।
ফাহাদ আল-বালাউয়ি নামে সৌদি আরবেরই এক নাগরিককে ছুরে মেরে ও গুলি করে হত্যার জন্য হারবিকে শিরশ্ছেদ করা হয়। গত ২৭ জানুয়ারি সৌদি আরব মিশরের একজন নাগরিককে চুরি ও হত্যার দায়ে শিরশ্ছেদ করে। দেশটিতে তলোয়ার দিয়ে শিরশ্ছেদ করা মৃত্যুদণ্ড কার্যকরের একটি সাধারণ প্রক্রিয়া।
সৌদি আরব বর্তমানে জাতিসংঘ মানবাধিকার কমিশনের শীর্ষ পর্যায়ের একটি পদে আছে। তবে দেশটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মারাত্মক অভিযোগ রয়েছে। গত বছর ৭১ জন বিদেশি নাগরিকসহ ১৫৩ জনকে শিরশ্ছেদ করেছে সৌদি সরকার। তবে চলতি বছর প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমর আনড়-নিমরসহ কয়েকজন বিরোধী রাজনীতিককে শিরশ্ছেদ করার কারণে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। খবর:আইআরআইবি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা