,

গাজীপুরে দুর্বৃত্তের ছুরিতে দুই পুলিশ কর্মকর্তাসহ আহত ৩

police__100665গাজীপুর : মহানগরের শিববাড়ি মোড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জেলা গোয়েন্দা পুলিশের দুই কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

তারা হলেন- গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান, সহকারী উপপরিদর্শক সুমন মিয়া ও কনস্টেবল এরশাদ।

সোমবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ কর্মকর্তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

গাজীপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে এক হামলাকারীকে আটক করা হয়েছে।

আমির হোসেন জানান, রাত পৌনে আটটার দিকে উপপরিদর্শক মনিরুজ্জামান, সহকারী উপপরিদর্শক সুমন মিয়া ও কনস্টেবল এরশাদ শিববাড়ি মোড়ে মাইক্রোবাস স্ট্যান্ডের একটি দোকানে চা খাচ্ছিলেন। এ সময় আটক সরাফত হোসেন তাদের ধাক্কা দিয়ে সামনে চলে যায়। পরে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের পরিচয় দিলে সরাফত ও তার লোকজন ধারালো ছুরি দিয়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি আঘাত করতে থাকে।

আমির হোসেন আরও বলেন, আত্মরক্ষার্থে গোয়েন্দা পুলিশের সদস্যরা ৪-৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে সরাফতকে আটক করলেও অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, উপপরিদর্শক মনিরুজ্জামান, সহকারী উপপরিদর্শক সুমন মিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা