,

বছর শুরু ‘রাজা ৪২০’ দিয়ে

vDb6wUMবিনোদন প্রতিবেদক : নতুন বছরে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই ছবির অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি দুটি হলো ‘পাঙ্কু জামাই’ ও ‘মা’। এ খবর আগেই বেরিয়েছে। অপু বিশ্বাসের নতুন খবর হচ্ছে, বছরের শুরুতে তাঁর যে ছবিটি প্রথম মুক্তি পেতে যাচ্ছে, সে ছবিটির নাম ‘রাজা ৪২০’।

ছবি মুক্তি নিয়ে এ ছবির পরিচালক উত্তম আকাশ জানিয়েছেন, ৫ ফেব্রুয়ারি দেশজুড়ে মুক্তি পাচ্ছে এ ছবিটি।

বছরের প্রথম মুক্তি পেতে যাওয়া ছবিটি নিয়ে বেশ আশাবাদী অপু বিশ্বাস।

অপু বিশ্বাস এ প্রসঙ্গে বলেন, ‘নতুন বছরে আমার একটা ভালো ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি কমেডি ধাঁচের হলেও গল্পটি অনেক শক্তিশালী। প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে বসে মজা পাবেন দর্শকেরা। ছবির কয়েকটি গান ভালো হয়েছে। গতানুগতিক না।’

অপু আরও জানিয়েছেন, দেশের বাইরে থাইল্যান্ডে শুটিং হওয়া এ ছবির গানগুলোর লোকেশনের নতুনত্ব আছে।

‘রাজা ৪২০’ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান।

এদিকে অন্যান্য ছবির কাজ প্রসঙ্গে অপু বিশ্বাস জানিয়েছেন, তাঁর অভিনীত কালাম কাউসারের ‘মা’, বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, মান্নান তালুকদারের ‘পাঙ্কু জামাই’, জি সরকারের ‘লাভ ২০১৬’, মমতাজুর রহমান আকবরের ‘মাই ডার্লিং’ ছবির শুটিং চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা