,

আমি একা, এনগেজডও নই : ক্যাটরিনা

katrina-kaif-jugantor_2975বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই বি-টাউনের টপ নিউজ হিসেবে ক্যাটরিনা কাইফ এবং রণবীর কাপুরের বিচ্ছেদের বিষয়টি আলোচনায় রয়েছে। রণবীর কাপুরের সঙ্গে নিজের ব্রেকআপের খবর শুনতে শুনতে ক্লান্ত, বিধ্বস্ত ক্যাটরিনা কাইফ বলেই ফেললেন, ‘আমি একা।’

তার এই মন্তব্যের পরই যেন ব্রেকআপের জল্পনায় সিলমোহর পড়ল!

সম্প্রতি ক্যাটরিনা বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে যে সব খবর পড়ছি তাতে খুব খারাপ লাগছে আমার। আমি বিশ্বাস করি বিয়ে না হওয়া পর্যন্ত প্রত্যেকেই সিঙ্গেল থাকে। আমি এখনও বিয়ে করিনি। তাই আমি সিঙ্গল। এটাও পরিষ্কার করে দেয়া ভালো যে আমি এনগেজডও নই।’

ক্যাটরিনা-রণবীর কখনওই নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। কখনও ভিয়েনার রাস্তায় হাত ধরে হাঁটতে গিয়ে পাপ্পারাজিদের ক্যামেরায় ধরা পড়েছেন তারা। কখনও বা স্পেনের সমুদ্র সৈকতে একান্তে সময় কাটানোর সময় লেন্সবন্দি হয়েছেন। আবার কাপুরদের ফ্যামিলি পার্টিতেও ক্যাট সুন্দরীর উপস্থিতি রণবীরের সঙ্গে তার প্রেমের সম্পর্কেরই ইঙ্গিত ছিল বলে মত বলিউডের একাংশের।

কিন্তু ক্যাটরিনার দাবি, তার কেরিয়ার বাদ দিয়ে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক বেশি আলোচনা করছে মিডিয়া।

তার কথায়, ‘আমার কাজ নিয়ে কোনও আলোচনা হয় না। এটা আমাকে দুঃখ দেয়। ব্রেকিং নিউজে সব সময় থাকে আমার পার্সোনাল লাইফ। কিন্তু ধরুন, বিশ্বের প্রথম পাঁচ নায়িকার মধ্যে আছেন ক্যাটরিনা… আমি এমন খবরও দেখতে চাই।’

প্রসঙ্গত, ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রধান শিরোনাম হিসেবেই খবর প্রচারিত হচ্ছিল যে, ক্যাটরিনা কাইফ এবং রণবীর কাপূরের প্রেমে ফাটল ধরেছে। আর ক্যাটরিনা কাইফ নাকি তার সাবেক প্রেমিক সালমান খানের সঙ্গে পরামর্শ করেই ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছেন। আর নতুন করে ব্রেকআপের পেছনে যোগ হয় আলিয়া ভাটের নাম। আলিয়ার সঙ্গে রণবীরের বেশি মাখামাখি ভালোভাবে নেননি ক্যাট। তাই বিচ্ছেদের পথে হাটেঁন ক্যাটরিনা কাইফ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে