,

২০১৪ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিল গোপালগঞ্জের ১৫০ পরীক্ষার্থী

SSC20160201153313এসএসসি পরীক্ষার প্রথম দিনে গোপালগঞ্জের দুটি কেন্দ্রে ১৫০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে ২০১৪ সালের বাংলা প্রশ্নপত্রে। এরমধ্যে কাশিয়ানী উপজেলার রামদিয়া কেন্দ্রের শ্রীকৃষ্ণ শশীকমল মহাবিদ্যালয় ভেন্যুতে ৭৯ পরীক্ষার্থী এবং সদর উপজেলার সাতপাড় কেন্দ্রের বৌলতলী-সাহাপুর সম্মিলিত উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ৭১ জন পরীক্ষার্থীর ক্ষেত্রে এ ঘটনা ঘটেছে।
রামদিয়া কেন্দ্রের কেন্দ্র-সচিব ও ফুকরা হাইস্কুলের প্রধান শিক্ষক মো. জইনউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পরীক্ষা শুরুর পরপরই ওই ভেন্যু’র ১৪২ ও ২৪১ নং কক্ষের পরীক্ষার্থীরা দায়িত্বরত পরিদর্শকদেরকে অবহিত করলেও তারা বিষয়টিকে গুরুত্ব দেয়নি।
পরীক্ষা শেষ হওয়ার পর বিষয়টি নিয়ে পরীক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়লে তখন তিনি জানতে পারেন। এছাড়া সাতপাড় কেন্দ্রের হল-সুপার ও বৌলতলী-সাহাপুর সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র মজুমদার জানিয়েছেন, তাদের কেন্দ্রেও দুটি কক্ষে ৭১ জন পরীক্ষার্থী ২০১৪ সালের প্রশ্নে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পরে বিষয়টি তিনি জানতে পারেন।
প্রশাসনের একটি সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাঈদ-উর-রহমান ওই কেন্দ্রগুলোতে পরিদর্শন করেছেন। রামদিয়া কেন্দ্রের কেন্দ্র-সচিবসহ ৬ শিক্ষককে এবং সাতপাড় কেন্দ্রের কেন্দ্র-সচিব মামুন বিশ্বাসসহ ২ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।
পাশাপাশি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো হয়েছে। বোর্ডের পক্ষ থেকে ভুক্তভোগী পরীক্ষার্থীদের বিষয়টি সুবিবেচনা করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা