চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে সংস্কৃতির কর্মকা- আরও বেগবান হবে-জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিসহ সাংস্কৃতিক অঙ্গণে চালানো তা-বের প্রতিবাদে মাসব্যপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। জেলা শিল্পকলা একাডেমি এ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মো. মনির হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদ। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক এস.আর.এম ওসমান গণি সজিব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার শিল্প-সংস্কৃতির গতিধারাকে স্তব্ধ করে দিতে যে তা-ব চালানো হয়েছে এর বিরুদ্ধে সংস্কৃতি কর্মীদের উজ্জীবিত করবে এই চলচ্চিত্র প্রদর্শনী। এই চলচ্চিত্র উৎসব সকল প্রকার অপশক্তি ও অশুভকর্মকা-ের বিরুদ্ধে একটি প্রতিবাদ। এর মাধ্যমে সংস্কৃতির কর্মকা- আরও বেগবান হবে। এ প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ বিষয়ক ও দেশ মাতৃকার অনেক জনপ্রিয় চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিদিন শিল্পকলা মিলনায়তনে এসে পরিবারসহ এসব চলচ্চিত্র উপভোগ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি করেন জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি কবি জয়দুল হোসেন। এসময় শিল্পকলা একাডেমির কার্য নির্বাহী কমটিরি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, সদস্য আবদুল মান্নান সরকার, অধ্যাপক মান বর্দ্ধন পাল, জহিরুল ইসলাম ভূইয়া, আবদূনর নূর, ডা. অরুনাভ পোদ্দার, বাছির দুলাল। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন গবেষক মুহাম্মদ মূসা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সমবায় ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আফজাল হোসেন নিসার, গভ মডেল গার্লস্ হাইস্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রাণতোষ চৌধুরী, সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক হামযা মাহমুদ, মহিলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক শাহজালাল হীরা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। পরে আলোচনা শেষে ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্র প্রদর্শিত হয়।











