,

স্বাধীনতা বিরোধীদের নাগরিকত্ব বাতিল সংক্রান্ত খবর ভুল

montrisobha-400x280বাংলাদেশ নাগরিকত্ব আইন ২০১৬ কেবিনেট বৈঠকে পাস হয়েছে। এ আইনের মূলকপিতে রাজাকার, যুদ্ধাপরাধী ও তাদের সন্তানদের নাগরিকত্ব বাতিল হবে এমন কোনো বিধি নেই বলে সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
উল্লেখ্য, সোমবার দেশের কয়েকটি শীর্ষ দৈনিকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী, সহায়তাকারী এমনকি তাদের সন্তানেরাও বাংলাদেশের নাগরিক হতে পারবেন না এমন বিধান রেখে বাংলাদেশ নাগরিকত্ব আইন-২০১৬ এর খসড়া সোমবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত করা হচ্ছে বলে খবর প্রকাশ করেছিল ।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নাগরিকত্ব বাতিলের ব্যাখ্যায় বলেন, এসংক্রান্ত বিধান হলো কোনো ব্যক্তি তার বাবা-মা বিদেশি কোনো বাহিনীতে যোগদান করে বা যোগদান ছাড়া বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেন বা যুদ্ধে সহযোগিতা করেন বা বাংলাদেশের সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন, বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন না, তাহলে তারা নাগরিক হতে পারবেন না।
এছাড়া কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের প্রতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আনুগত্য প্রকাশ করলে, বিদেশি রাষ্ট্রের কোনো বাহিনীতে যোগদান করে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করলে বা অন্য কোনোভাবে ওই বাহিনীকে সহায়তা করলে, তিনি বাংলাদেশের নাগরিক থাকতে বা হতে পারবেন না।
তবে বিধি দ্বারা যে কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করতে পারেন। এ ক্ষেত্রে তাদের সন্তান নাবালক থাকলে বাবা-মা’র সাথে তাদের সন্তানদেরও নাগরিকত্ব বাতিল হবে।
এদিকে যুদ্ধাপরাধী ও তাদের সন্তানরা নাগরিকত্ব হারাচ্ছেন এমন তথ্য দিয়ে দৈনিক ইত্তেফাক ও সমকালে প্রকাশিত খবর সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, বাংলাদেশ নাগরিকত্ব আইনের খসড়ায় এধরনের কোনো বিষয় নেই।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ