,

বাংলাদেশের সব অর্জন ত্যাগের মাধ্যমে : প্রধানমন্ত্রী (ভিডিও)

hASIAN-400x301প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহান মুক্তিযুদ্ধে আমাদের যত অর্জন সব অর্জনই ত্যাগ ও অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে।সোমবার বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গনে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ১৯৫৬ সালের শাসনতন্ত্র রচনায় বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। আওয়ামী লীগ সরকার গঠিত হওয়ার পর একুশে ফেব্রুয়ারি সত্যিকারভাবে মর্যাদা পায় এবং শহীদ দিবস হিসেবে একুশে ফেব্রুয়ারিকে ঘোষণা দেওয়া হয়। শহীদ মিনার নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়, অর্থ বরাদ্দ দেওয়া হয় এবং তখনই শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হয়।
বাংলা একাডেমি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলা একাডেমি প্রতিষ্ঠার পর থেকে আমাদের বাংলা ভাষা ও সহিত্য অনেক বেশি প্রাণ পাচ্ছে।বিদেশিদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যখন একজন বিদেশি আমাদের বাংলা ভাষায় কথা বলে তখন গর্বে আমাদের বুক ভরে যায়। তাই যেসব বিদেশি একুশে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, সারা বছরই এখন অনেক আকক্সক্ষা নিয়ে বসে থাকি বইমেলা কখন আসবে। ফেব্রুয়ারি আমাদের প্রেরণা দেয়। প্রতিবাদের ভাষা শেখায় এই মাস। বিজয়ের পথ দেখায় এই মাস।
বাঙালি জাতি কোনো দিন মাথা নত করেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, এই জাতিকে সব সময় আন্দোলন-সংগ্রাম করে, বুকের রক্ত দিয়ে যুগে যুগে ন্যায্য দাবি আদায় করতে হয়েছে। যারই মহত্তম প্রকাশ ঘটেছিল ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি।
প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলন শুরু হয় দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই ১৯৪৮ সালে। শুরু থেকেই এ আন্দোলনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শেখ হাসিনা বলেন, মূলত পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই শাসকগোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য উঠেপড়ে লাগে। ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি খাজা নাজিমুদ্দিন আইন পরিষদে ঘোষণা দেন যে পূর্ব পাকিস্তানের জনগণ উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নেবে। তার এই ঘোষণার বিরুদ্ধে ছাত্রলীগসহ গোটা ছাত্রসমাজ বিক্ষোভে ফেটে পড়ে। ঐক্যবদ্ধ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করে।

https://www.youtube.com/watch?v=g4WY6Ho57eo

https://www.youtube.com/watch?v=fXq5NF8UrLI

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা