,

ইসরায়েলি ‘গুপ্তচর’ শকুনকে ছেড়ে দিল লেবানন

Vulture_israel_bbcবিশালাকৃতির একটি শকুন ‘ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করছে’ এমন অভিযোগের ভিত্তিতে কয়েকদিন আটকে রাখার পর জাতিসংঘের শান্তিরক্ষীদের হস্তক্ষেপে পাখিটিকে ছেড়ে দিয়েছে লেবানন। শকুনটির লেজে লাগানো ইলেকট্রনিক যন্ত্র সন্দেহের উদ্রেক করেছিল। খবর বিবিসি বাংলার।৬ ফুট ৫ ইঞ্চির শকুনটি একটি ইসরায়েলি অভয়ারণ্য থেকে উড়ে লেবাননের সীমান্ত পেরিয়ে একটি গ্রামে ঢুকে পড়লে গ্রামবাসী এটাকে ধরে ফেলে। মধ্যপ্রাচ্যের প্রকৃতিতে এই প্রিফন জাতীয় শকুন ফিরিয়ে আনার চেষ্টায় স্পেন থেকে এটি কেনা হয়েছিল।

তেলআবিব বিশ্ববিদ্যালয় এর অবস্থান চিহ্নিত করার জন্য তার লেজে একটি ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেয়। মাসখানেক আগে পাখিটিকে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি এলাকার অভয়ারণ্যে উন্মুক্ত পরিবেশে ছেড়ে দেয়া হয়। ইসরায়েলি বন্যপ্রাণী কর্তৃপক্ষ লেবানেন কর্মকর্তাদের সহায়তায় এটিকে অভয়ারণ্যে ফিরিয়ে এনেছে। এর আগেও ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের এজেন্ট মনে করে শকুন আটকের ঘটনা ঘটেছে। ২০১১ সালের সৌদি আরবের মরু শহর হাইয়ালে আরেকটি শকুন ধরা হয়েছিল। ইসরায়েল অবশ্য শকুন দিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা