,

কাত হয়ে ফ্রান্সের দিকে ছুটছে চালকবিহীন জাহাজ (ভিডিও)

Ship20160201063113আন্তর্জাতিক ডেস্ক : তিন হাজার ছয়শ টন কাঠ ও নির্মাণ সামগ্রী বহনকারী একটি মালবাহী জাহাজ চালকবিহীন অবস্থায় ফ্রান্স উপকূলের দিকে ছুটে চলেছে। মডার্ন এক্সপ্রেস নামে পানামায় নিবন্ধিত জাহাজটি মঙ্গলবার ভোরের দিকে আটলান্টিকে ভেসে উপকূলে গিয়ে পৌঁছাতে পারে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাবন থেকে পণ্য নিয়ে ফ্রান্সে যাওয়ার পথে ১৬৪ মিটার দীর্ঘ জাহাজটিতে ত্রুটি দেখা দেয় এবং সেটি কাত হতে শুরু করে। পরে জাহাজের ২২ জন ক্রু কে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়।

এটি টেনে সোজা করার চেষ্টা ব্যর্থ হয়েছে। সোমবার জাহাজটি সোজা করে দেয়ার চেষ্টা চালাবে সমুদ্র বন্দর কর্তৃপক্ষ। দুদিন আগে উত্তাল সাগরে জাহাজের একটি ‘টো লাইন’ ছিঁড়ে যায়। ফলে টাগবোট দিয়ে টেনে জাহাজ সোজা করা আরও কঠিন হয়ে পড়েছে।

Ship

খারাপ আবহাওয়ার কারণে রোববার উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে। ৪০ থেকে ৫০ ডিগ্রি কাত হয়ে জাহাজটি এখন ফ্রান্স উপকূলের দিকে ছুটে চলেছে।

ফ্রান্সের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, জাহাজে প্রায় ৩০০ টন জ্বালানি রয়েছে। তবে জাহাজটি ডুবে গেলে বা দুর্ঘটনার শিকার হলে জ্বালানি অপসারণ ও উদ্ধারকাজ চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছে বন্দর কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা