,

এবার ঘড় ভাঙছে সোহাইল খানের

6বিনোদন ডেস্ক : গত মাসের ২১ তারিখে দীর্ঘ ১৫ বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন বলিউড অভিনেতা ও পরিচালক ফারহান আখতার ও হেয়ারস্টাইলিস্ট অধুনা। যদিও পারস্পরিক সম্মতির ভিত্তিতে সুন্দরভাবে তারা তাদের সম্পর্কের পরিসমাপ্তি টানেন। তা সত্ত্বেও সংসারতো ভাঙল!
এ ঘটনার দশ দিন যেতে না যেতেই বলিউডে ফের সংসার ভাঙনের জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে। এবার অভিনেতা সোহাইল ও সীমা খানের সংসার ভাঙছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। আর এর পেছনে অভিনেত্রী হুমা কোরেশির সঙ্গে সোহাইলের ‘গোপন প্রেম’কেই দায়ী করা হচ্ছে। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের।
ভারতের একটি ক্রিকেট লিগের ব্রান্ড অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করেছেন অভিনেত্রী হুমা কোরেশি। আর সোহাইল খান তার টিমের প্রচার কাজ চালানোর সময় হুমা কোরেশিকে প্রায় সময়ই তার সঙ্গে দেখা গেছে। তখন থেকেই গুজব ছড়াচ্ছিল, সোহাইল কী তাহলে কোরেশির প্রেমে পড়েছেন? তবে এসব গুজবকে এক টুইট বার্তায় উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।
সোহাইল খানকে তিনি একজন ‘বড় ভাই’য়ের মতোই দেখেন বলেও ওই টুইটে লিখেন। গত বছরের ২৭ ডিসেম্বর সোহাইল খানের ভাই সালমান খানের জন্মদিনের অনুষ্ঠানেও খানদের বাড়িতে উপস্থিত ছিলেন হুমা কোরেশি। অনুষ্ঠানে সবার আগে এসে এই অভিনেত্রী সবার পরে যান বলেও খবরে বলা হয়। এ থেকে সোহাইল ও কোরেশির সম্পর্কের খবর আরো শাখা পেতে থাকে।
এদিকে, স্বামীর সঙ্গে কোরেশির সম্পর্কের কথা নাকচ করে দিয়েছেন সীমা খানও। কোরেশি সালমান ও তার বোন অর্পিতার ভালো বন্ধু বলে গুজবে পাত্তাই দেননি তিনি। কোরেশিকে সালমানের জন্মদিনে দেখেননি বলেও তিনি দাবি করেন। দেখা যাক, সোহাইল ও সীমা খানের বিবাহিত জীবন শেষ পর্যন্ত টিকে কিনা। নাকি ফারহান ও অধুনার মতো পরিণতির পথেই হাঁটেন তারা। সময়-ই সবকিছু বলে দিবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা