,

রোনাল্ডোর হ্যাটট্রিকে বড় জয় রিয়ালের

ronaldo_2_2948স্পোর্টস ডেস্ক : লা লিগায় এসপানিওলের বিপক্ষে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে রিয়াল স্টার রোনাল্ডো হ্যাটট্রিক করেছেন।

রোববার রাতে বার্নাব্যুতে এসপানিওলের বিপক্ষে মাঠে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল মাদ্রিদ।

প্রথম ১৬ মিনিটেই তিনটি গোল করে রিয়াল। ৭ মিনিটে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা, ১২ মিনিটে রোনাল্ডো এবং ১৬ মিনিটে তরুণ খেলোয়াড় রদ্রিগেজ গোল করেন।

বিরতির ঠিক আগে ব্যবধান কমানোর সহজ সুযোগ পেয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার সালভা সেভিয়া, কিন্তু গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন।

তারই প্রতিআক্রমণে মাঝ মাঠ থেকে লম্বা পাস পেয়ে জোরালো গোল করেন রোনাল্ডো। বিরতির ঠিক আগে ৪৫ মিনিটে দলের চতুর্থ গোল এবং নিজের দ্বিতীয় গোলটি করেন সিআর সেভেন।

দ্বিতীয়ার্ধেও অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ তৈরি করে রাখে রিয়াল। তবে ব্যবধান বাড়াতে পারছিল না।

তবে ৮২ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন পর্তুগিজ অধিনায়ক রোনাল্ডো। আর ৮৬ মিনিটে দুয়ের্তা দলের ৬ নম্বর গোল করেন।

বিশাল ব্যবধানের এই জয়ের পর ২২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৭। এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ।

শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫১। এক ম্যাচ কম খেলেছে লুইস এনরিকের দল।

রিয়াল মাদ্রিদের নতুন কোচ জিনেদিন জিদানের এটি চতুর্থ ম্যাচ। চার ম্যাচের মধ্যে ৩টিতেই বিশাল ব্যবধানে জয় পেয়েছে রিয়াল। তবে গত সপ্তাহে রিয়াল বেতিসের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছিল জিনেদিন জিদানের দল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা