,

আরব আমিরাতে পানির চেয়ে তেল সস্তা!

4bk175dd392a442sbo_620C350আন্তর্জাতিক ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : সংযুক্ত আরব আমিরাতে পানির চেয়ে সস্তা হয়ে গেছে জ্বালানি তেল। বিশ্বব্যাপী নজিরবিহীনভাবে দাম পড়ে যাওয়ায় দেশটিতে অনেক নিত্যপণ্যের চেয়ে জ্বালানি তেল এখন সস্তা হয়ে গেছে।

দেশটিতে বর্তমানে এক লিটার তেল ৪০ সেন্টে বিক্রি হচ্ছে আর দেড় লিটার পানির বোতল বিক্রি হচ্ছে ২.১৫ ডলারে। এছাড়া, এক লিটার কোমল পানীয়র দাম ৮০ সেন্ট, ছয়টি ডিম ১.০৬ ডলারে বিক্রি হচ্ছে বলে স্থানীয় দৈনিক ন্যাশনাল জানিয়েছে।

গত বছরের জানুয়ারির পর থেকে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩০ শতাংশ পড়ে গেছে। ব্যারেল প্রতি তেলের দাম ৫২ ডলার থেকে কমে ৩৫ ডলারে এসে দাঁড়িয়েছে। রাশিয়ার স্পুৎনিক সংবাদ সংস্থা তেলের দাম কমে যাওয়ার গুরুত্বপূর্ণ কারণগুলোর তুলে ধরেছে। এতে বলা হয়েছে, চীনা অর্থনীতির মধ্যমানের প্রবৃদ্ধি, ওপেকের তেলের উৎপাদন বাড়ানোর নীতি এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে তেলের দাম কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ।

তেলের বাজারে ইরান দৈনিক বাড়তি পাঁচ লাখ ব্যারেল তেল সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। এ সত্ত্বেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের অতিরিক্ত সরবরাহ কমবে বলে ধারণা ব্যক্ত করেছেন সংযুক্ত আরব আমিরাতে তেলমন্ত্রী সুহাইল আল-মাজরুই। সূত্র : রেডিও তেহরান

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা