বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে না করা পর্যন্ত সিঙ্গল : ক্যাটরিনা

00560605এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে মেলামেশাটা ঠিক চোখে দেখছেন না রণবীর। আর তাতেই ফাটল পড়েছে ক্যাট-রণ সম্পর্কে। কিছুদিন ধরে টিনসেলে ‘বিগ ব্রেকিং’ ব্রেকআপ হয়েছে ক্যাটরিনা-রণবীর কাপুরের। যদিও এই সম্পর্কে এতদিন মুখ খোলেননি প্রেমিক-প্রেমিকার কেউই। কিন্তু সম্প্রতি ক্যাট বলেন, ‘যতদিন না আমি বিয়ে করছি ততদিন আমি সিঙ্গেল আছি আর থাকব। তাই ব্রেকআপের কথাটার কোনো মানেই নেই আমার কাছে’।
তবে ক্যাটরিনার এই কথায় ব্রেকআপ আগুনে পড়েছে ঘি। এতদিন যেটা ছিল কেবল উড়ো খবর এখন সেটা আরও জোড়াল হল। নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন ক্যাটরিনা ও রণবীর। লিভিংও করছিলেন। এমনকি শোনা যাচ্ছিল চলতি বছরের বিয়েটা সেরে ফেলবেন তাঁরা। কিন্তু সুখবরের বদলে এলও ব্রেকআপের খবর।
তবে বরাবরই নিজের ব্যক্তিগত কথা সবার সামনে বলার সাহস দেখিয়েছেন ক্যাট। তা সে পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসার কাহিনি হোক আর নতুন সম্পর্কের কথা। কিন্তু এবার নিজেকে ‘সিঙ্গল’ কেন বললেন ক্যাট। তাই নিয়েই শুরু হয়েছে গুঞ্জন। তাহলে কি সত্যি ব্রেকআপ হয়েছে ক্যাট-রণবীরের।

মেকআপের টিপস দিচ্ছেন ক্যাটরিনা কাইফ

শুটিং সেটে কথা বন্ধ, শেয়ার করছেন না মেকআপ ভ্যান। নিজেদের কেনা ফ্ল্যাটে আর থাকছেনও না একসঙ্গে। এইসব কিছুই ইশারা করছে তাঁদের বিচ্ছেদ ঘটার দিকে। আর এইবার এই খবরকে বেশ বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে গেলেন ক্যাটরিনা। 02053511পাকাপাকিভাবে নাকি বিচ্ছেদটা হয়েই গেছে রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফের। দুইজনের সম্পর্কের ভাঙন নিয়ে বলিউডে যখন জোর গুঞ্জন, তখন নিজেদের সম্পর্কের চিড় ধরার কথা আবারও এড়িয়ে গেলেন ক্যাটরিনা। ব্যক্তিগত সম্পর্কের কথা এড়িয়ে গেলেও, একটি প্রসাধনী সামগ্রীর প্রচারে এসে জানালেন নিজের পছন্দের রং এর কথা। এমনিতেই তিনি বার্বি ডল। প্রয়োজন নেই কোন মেকআপের। তবুও চটজলদি মেকআপের টিপস শোনা গেল বার্বি ক্যাটের মুখে।

 

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান