,

 যৌন সম্পর্কের জেনে নিন ১০ তথ্য!

01490909যৌনতা নিয়ে মানুষের মধ্যে বহু কৌতূহল থাকে৷ থাকবে নাই বা কেন? বরাবরই যা কিছু গোপন, তা জানার আকাঙ্ক্ষা মানুষের তীব্র৷ যৌনতাও তাই বরাবর আকর্ষণ করে মানুষকে৷ প্রথমবার সেক্স করার কোনো সঠিক বয়স নেই৷ পাশ্চাত্য দেশগুলিতে কিশোর-কিশোরীরা অনেক ছোট বয়সেই যৌন সম্পর্কে জড়িয়ে পরে৷ কিন্তু তা হয়তো ততটা ভাল ব্যাপার নয়৷ কিন্তু সেই প্রসঙ্গে বরং নাই গেলাম৷
শুধু যাঁরা প্রথমবার যৌন সম্পর্কে জড়াবেন, তাঁদের কিছু তথ্য অবশ্যই জানা উচিত৷ এই টিপস্ তাঁদের প্রথমবারের অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তুলবে৷

১. যৌনতা নিয়ে অহেতুক ঘাবড়াবেন না৷ অকারণ ভীতি, বা অতিরিক্ত উৎসাহ কোনোটাই ভাল নয়৷ অকারণ চিন্তা দূরে রাখুন এবং যৌনতার আনন্দ উপভোগ করুন৷
২. প্রথমবারের অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তুলতে নিজের মধ্যে দুষ্টুমিটা ধরে রাখুন৷ আপনার হিউমার আপনার পার্টনারকে সেই বিশেষ সময়ে অনেক আনন্দ দেবে৷
৩. সেক্স করার সময় অহেতুক পর্নোগ্রাফি দেখে নিজেদের উত্তেজিত করার চেষ্টা করবেন না৷ নিজেদের বুঝুন৷ নিজেদের সান্নিধ্য উপভোগ করুন৷ তবেই যৌনতার আসল মহিমা টের পাবেন৷ নীল ছবির অতিরঞ্জিত দৃশ্য আপনার আশা অতিরিক্ত বাড়িয়ে দিতে পারে অনেক সময়, যা আপনার প্রকৃত সুখের পথে অন্তরায়৷
৪. সিনেমার মতো বা পর্নোগ্রাফির মতো নিজেদের যৌনতা নাও হতে পারে, এটা মনে রেখে তারপরই সেক্স করুন৷ বাস্তব জগৎ এবং সিনেমা যে এক নয়, তা বুঝতে হবে আপনাকেই৷
৫. একটু রিল্যাক্স করুন রতি ক্রিয়ার সময়৷ মাথায় একগুচ্ছ চিন্তা নিয়ে বিছানায় গেলে, জীবনের সমস্যার সমাধান যেমন মিলবে না, তেমনই পাবেন না রতিসুখ৷ তাই সারাদিনের টেনশনকে বিদায় দিয়ে তারপরেই বিছানায় যান৷
৬. মনের মানুষটিকে আদর করার পরিবেশ তৈরি করুন৷ নোংরা বিছানা বা তেলচিটে বালিশ, আর তার ওপরেই আপনারা লীলা খেলা করবেন, এমন যেন কখনোই না হয়৷ পরিষ্কার ঘর, টিমটিমে আলো, মিষ্টি কোনও রোমান্টিক গান এসব কিন্তু ঘনিষ্ট মুহূর্ত তৈরি করার কাজে খুবই উপযোগী৷
৭. প্রথমবার বিছানায় যাওয়ার আগে একবার নিজের কোনো ডাক্তার বন্ধুর পরামর্শ অবশ্যই নিন৷ এমন হতে পারে, আপনি যৌনতার পরবর্তী প্রভাব সম্পর্কে সঠিক ওয়াকিবহাল নন৷ তাই আগে সমস্ত ব্যাপার সঠিক ভাবে জেনে তারপরই নিশ্চিন্তে যৌনতায় মশগুল হন৷
৮. সম্পর্ক আর মুহুর্তদের গুরুত্ব নিয়ে প্যাশনেট হন, সেক্স নিয়ে নয়৷ মুহূর্ত সুন্দর হলে তবেই আসবে রতিক্রিয়ায় স্বর্গসুখ৷ নাহলে বাকি সবকিছুর স্বাদ আধসেদ্ধ মাংসের মতো হয়ে যাবে৷
৯. যৌনতা নিয়ে কৌতূহলী হলে, সেই বিষয়ে বিস্তর পড়াশুনা করে দেখতে পারেন৷ কোনো বিদ্যাই খারাপ নয়৷
১০. একটা কথা মনে রাখবেন, প্র্যাকটিকাল জীবনে অনেককিছুই মানুষ নতুন অভিজ্ঞতা অর্জন করেন৷ যা আগে থেকে জেনে রাখা যায় না৷ তাই সবকিছুর জন্যই তৈরি থাকুন৷ চরম মুহূর্তে যে কী হয়, কেউ বলতে পারেন না৷

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে