,

‘স্বামী নয়, আমার কাজিন’

Pori-home-1বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির কথিত স্বামীর ছবি নিয়ে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। অনিক আব্রাহাম নামের এক ব্যক্তি রবিবার সকালে ফেসবুকে প্রকাশ করেছেন স্বামীর সঙ্গে নায়িকা পরীমনির ছবি।

এ ছবি নিয়েই শুরু হয়েছে তোলপাড়। সবাই জানতে চাইছেন সত্যিই কি পরীমনির সঙ্গে থাকা ছেলেটি তার স্বামী?

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ছবির ছেলেটি আমার কাজিন। ছোটবেলা থেকেই তাকে আমি চিনি। তাছাড়া এ ছবিতে এমন কী আছে যে ছেলেটিকে আমার স্বামী বলা হচ্ছে। সত্যিই যদি সেটা হয় তবে প্রমাণ হাজির করুক।’

পরীমনি আরও বলেন, ‘কারও সঙ্গে ছবি থাকলেই সে আমার স্বামী হয়ে যায় না। তাছাড়া যার সঙ্গে ছবি সে তো ছবিগুলো প্রকাশ করেনি। তার এক বন্ধু উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ছবিগুলো প্রকাশ করেছেন। তারকাদের নিয়ে এ রকম গসিপ থাকেই। এখন আমার কোলে কোনো বাচ্চা নিয়ে ছবি তুললেই নিশ্চয় সেই বাচ্চাটা আমার হয়ে যাবে না?’

এদিকে ইসমাইল নামে কথিত স্বামীর সঙ্গে পরীমনির ছয়টি ছবি পোস্ট করে অনিক আব্রাহাম ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার বন্ধু ইসমাইল আর তার স্ত্রী স্মৃতি মনি, যে আজ বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। এক সময় ভোলা সদরেই থাকত তার জামাইর বাড়িতে। তারপর তার নেশা গেল অর্থ আর লোভ-লালসার দিকে। যার জন্য আমার সহজ-সরল বন্ধুকে ত্যাগ করতে দ্বিধাবোধ করল না। যাই হোক ছবিগুলো দেখে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। তাই সবার সঙ্গে একটু শেয়ার করলাম।’

এই গসিপ না ছড়ানোর জন্য পরীমনি অনুরোধ করেন। তিনি বলেন, ‘তারকাদেরও ব্যক্তিজীবন আছে। তাদের সঙ্গে অনেকেই ছবি তোলেন। সেই ছবি নিয়ে পরে অনেকেই এমন স্ক্যান্ডাল ছড়ায়।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা