,

মুখোমুখি শাহরুখ-সালমান

Khan-L20160131125937বিনোদন ডেস্ক : বলিউড ভক্তদের জন্য দুর্দান্ত একটি বছর অপেক্ষা করছে। বছরের শুরুতেই অক্ষয় কুমার অভিনীত এয়ারলিফটের মতো দুর্দান্ত একটি ছবি মুক্তি পেয়েছে। আরো চমকপ্রদ খবর হচ্ছে আগস্ট নাগাদ একসাথে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের দুই খান শাহরুখ ও সালমানের নতুন দুটি ছবি।

তারমধ্যে বলিউড কিং শাহরুখ খান অভিনীত ‘রাইস’ ছবিটি রোমান্টিক ঘরানার। আর এক কুস্তিগীরের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে সালমানের ‘সুলতান’। শাহরুখের বিপরীতে রাইস ছবিতে আছেন পাকিস্তানের সুন্দরী অভিনেত্রী মাহিরা খান। অন্যদিকে সালমানের সঙ্গী আনুশকা শর্মা।

এরইমধ্যে একটি অনলাইন জরিপ চালানো হয়েছে এই জুটিগুলোর জনপ্রিয়তা যাচাইয়ের জন্য। আর সে জরিপে এগিয়ে আছেন রোমান্টিক কিং শাহরুখ খান।

জরিপের ফলাফলে দেখা যায় শাহরুখ-মাহিরা জুটির পক্ষে মত দিয়েছেন ৫৭ শতাংশ দর্শক। অপরদিকে সালমান আর আনুশকার পক্ষে ভোট দিয়েছেন ৪৩ শতাংশ দর্শক। এতো কেবল ছবি মুক্তির আগের লড়াই। আসল লড়াইটা হবে বক্স অফিসে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা