,

কথা বলবে সেলফি!

selfi_100505লাইফস্টাইল ডেস্ক : সেলফি জ্বরে ভুগছে পুরো বিশ্ব। এবার সেই সেলফিতে আসছে পরিবর্তন। এবার সেলফি আর শুধুই আটকে থাকবে না স্টিল ফটোগ্রাফির আওতায়, সেলফি এবার কথা বলতে শিখে গিয়েছে। সেলফির গায়ে যোগ হয়েছে ভয়েস বা কণ্ঠস্বর; তাই তাকে আদর করে ডাকা হচ্ছে ভক্সি নামে!

সেলফিকে কথা বলতে শিখিয়েছে এক বিশেষ ধরনের ক্যামেরা। সেই ক্যামেরার নাম ভক্সওয়েব। ভক্সওয়েবে ছবি যেমন তোলা যায়, তেমনই তার সঙ্গে যোগ করা যায় ১১ সেকেন্ডের একটা ভিডিও। ছবি তোলার পর সেটার নিচে একটা কমলা দাগ আসে। মানে, এই সেলফি কথা বলতে সক্ষম!

ভারতে ইদানীং খুবই জনপ্রিয় হয়েছে ভক্সি! তাকে জনপ্রিয় করেছেন ডাকসাইটে দুই বলিউড তারকা। প্রিয়াঙ্কা চোপড়া আর অমিতাভ বচ্চন। পিপলস্ চয়েস অ্যাওয়ার্ড জেতার পর প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় একটা ভক্সি ছেড়েছিলেন ভক্তদের ধন্যবাদ দিয়ে। দেখতে দেখতে সেটা রাতারাতি লোকের নজর কেড়ে নেয়। সবার কৌতূহল বাড়ে। সবাই ভক্সি তুলে আপলোডও করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এই তালিকায় সবার শেষে নিজের নাম যোগ করেছেন অমিতাভ বচ্চন। ওয়াজির ছবির কথা বলা মোশন পোস্টার আপলোড করে!

এবার কি তাহলে ধীরে ধীরে উপেক্ষার অন্তরমহলে আশ্রয় নেবে সেলফি? তার জনপ্রিয়তার দিন কি শেষ? এখনই এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। দেখাই যাক না!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা