,

কুমারীত্ব পরীক্ষার নামে আইএসের বর্বরতা (ভিডিও)

jakia..is_100491আন্তর্জাদিক ডেস্ক : শুধু ধর্ষণ আর গণ-ধর্ষণেই শেষ নয়, ‘কুমারীত্ব পরীক্ষা’র নামে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আস্তানায় চলছে অবর্ণনীয় অত্যাচার।

মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইট্‌স ওয়াচ’-এর শাখা ‘ওমেন রাইট্‌স ডিভিশন’-এর গবেষক রোথনা বেগম ও যুদ্ধকবলিত এলাকায় নারীদের ওপর নির্যাতনের ওপর নজর রাখা জাতিসংঘের বিশেষ দূত জাইনাব বাঙ্গুরার সদ্য প্রকাশিত একটি রিপোর্টে প্রকাশ্যে এসেছে ওই সব মর্মান্তিক ঘটনার কথা।

সেই রিপোর্ট জানা যায়, ২০১৪ সালে ইরাকে ঢুকে সে দেশের বেশ কয়েকটি শহর জোরজবরদস্তিতে দখল করে নেওয়ার পর উত্তর ইরাকের সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের কিশোরী ও নারীদের ওপর এই ভাবেই দিনের পর দিন অমানুষিক শারীরিক অত্যাচার ও নির্যাতন চালিয়েছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। তাদের নির্বিচারে বানানো হয়েছে যৌন ক্রীতদাসী। আর সেই ক্রীতদাসী শুধু কোনও এক জন আইএস জঙ্গির জন্য নয়, তাদের ক্রীতদাসী বানানো হয়েছে দলে দলে জঙ্গিদের যৌন-ক্ষুধা মেটানোর জন্য। তার জন্য তাদের খেলনার মতো ব্যবহার করা হয়েছে! কিছু দিন পর তৃপ্তি না-মিটলে, সেই সব ‘খেলনা’র হাত-বদল হয়েছে। বারে বারে তাদের কেনা-বেচা হয়েছে। নির্যাতিতাদের যেতে হয়েছে এ হাত থেকে অন্য হাতে, নির্বিচারে।

আর প্রতি বারই কেনা-বেচার সময়ে ‘কুমারীত্ব পরীক্ষা’র নামে তাদের ওপর চালানো হয়েছে নির্মম অত্যাচার। নির্মম শারীরিক অত্যাচার চালানোর পর তাদের গোপনাঙ্গে আঙুল ঢুকিয়ে করা হয়েছে ‘কুমারীত্ব পরীক্ষা’। তাতে তারা ভয়ে, যন্ত্রণায় অবশ ও অবসন্ন হয়ে পড়েছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। তবু তার পরোয়া না করেই।

https://youtu.be/RqYTNksIHRY

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা