,

প্রস্তুতিতে তামিমের সন্তুষ্টি

Tamimস্পোর্টস ডেস্ক : মাশরাফি বাহিনীর সামনে এখন এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের মতো বড় দুটি টুর্নামেন্ট। এ দুটি আসরকে সামনে রেখে খুলনায় শেষ হয়েছে প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ-পর্ব। এরই মধ্যে তিনটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। এই প্রস্তুতি ম্যাচগুলোতে অনেক ভালো মানের পারফর্মার পাওয়া গেছে বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল।

রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় প্রস্তুতি ম্যাচে মাশরাফির লাল দলকে ৯ উইকেটে হারিয়েছে শুভাগত’র সবুজ দল। এ ম্যাচে লাল দলের হয়ে খেলেন তামিম। তবে এই বাঁহাতি ওপেনার ৪৬ বলে ৫১ রান করেও দলকে জেতাতে পারেননি। পরে ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তামিম।

তৃতীয় প্রস্তুতি ম্যাচে দল হারার পর বাংলাদেশ জাতীয় দলের এই বাঁহাতি ওপেনার বলেন, ‘খুলনায় আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। এখানে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছি। এই ম্যাচগুলো থেকে আমরা অনেক কিছু অর্জন করেছি। বিশেষ করে এখানে (খুলনায়) প্রস্তুতি পর্ব শেষে অনেক ভালো পারফর্মার মিলেছে। এখানে মোহাম্মদ মিঠুন দুটো প্রস্তুতি ম্যাচেই রান পেয়েছেন। একই সঙ্গে প্রাথমিক দলে থাকা আরও বেশ কয়েকজন রান পেয়েছেন। এগুলো সবাই দেখেছে।’

এশিয়া কাপের টিম কম্বিনেশন কেমন হবে এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘টিম কম্বিনেশন কেমন হবে, এটা ঠিক করবে সিলেকটর, কোচ আর টিম ম্যানেজমেন্ট। তবে এশিয়া কাপে বেস্ট টিম কম্বিনেশন হবে বলে আমি আশা করছি।’

খুলনায় শেষ প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরি করে এশিয়া কাপে রানে ফেরা ইঙ্গিত দিয়ে রাখলেন তামিম ইকবাল। শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি পাওয়ায় দারুণ আত্মবিশ্বাসী হয়ে ওঠা তামিম বলেন, ‘আমি মানসিকভাবে অনেকটা প্রস্তুত ছিলাম। কয়েকটা ম্যাচে আমি রানও করেছি। প্রথম ও রোববারের তৃতীয় প্রস্তুতি ম্যাচে ফিফটি-উর্দ্ধো রান করেছি। তাই মূল ম্যাচে ২০/৩০ রান না করে যদি ফিফটি প্লাস রান করা যায় তাহলে টিমের জন্যও সেটি ভালো কিছু হবে। সর্বোপরি তিন প্রস্তুতি ম্যাচে করা রানের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে