,

সানিকে নিয়ে ভয়ে আছেন অক্ষয়!

1454247113বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ‘এয়ারলিফট’। ইতিমধ্যে সুপারহিটের তকমা গায়েও চড়িয়েছেন অ্যাকশনধর্মী সিনেমাটি। কিন্তু তার ব্যবসায় ও জনপ্রিয়তায় হুমকি হয়ে দেখা দিয়েছে সানি লিওনের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মাস্তিজাদে’।
জানা গেছে, মিলাপ জাবেরির পরিচালনায় নির্মিত ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওনের বহুল আলোচিত আর প্রতীক্ষিত সিনেমা ‘মাস্তিজাদে’ মুক্তির প্রথম দিনেই প্রত্যাশার তুলনায় বাণিজ্যও করেছে বেশ। প্রথমই দিনে সিনেমাটি তুলে নিয়েছে প্রায় সাড়ে ৫ কোটি রুপি। আর এখানেই ভয়ে আছে অক্ষয় কুমারের ‘এয়ারলিফট’। গত সপ্তাহে বক্স অফিসে দাপট দেখালেও ‘মাস্তিজাদে’র বাণিজ্যের সঙ্গে সঙ্গেই পড়তে শুরু করেছে ‘এয়ারলিফট’র আয়। ২৯ জানুয়ারি ‘মাস্তিজাদে’র মুক্তির দিন ‘এয়ারলিফট’র আয় কমে দাঁড়ায় সাড়ে ৪ কোটির মতো।
সানির সঙ্গে এমন পরাজয়ে শঙ্কিত ‘এয়ারলিফট’-এর প্রযোজক। মুক্তির ৮ দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ১৩৮ কোটি রুপি। আর ছবিটি নির্মাণে ব্যয় হয়েছিল ৪০ কোটি রুপি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা