বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনটা খুবই স্পেশাল ছিল: শান্ত

santoস্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাত্র ১৭ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়েছিল স্বাগতিক বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে দলের হাল ধরেছিলেন নাজমুল হাসান শান্ত। সেই অবস্থা থেকে দলকে শুধু উদ্ধারই করেননি, রেকর্ডও গড়েছেন তিনি। যুব ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক পাকিস্তানের সামি আসলামকে ছাড়িয়ে যান এই বাঁহাতি ব্যাটসম্যান।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের ওয়ানডেতে করেছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিও। শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল সেঞ্চুরির ওপর ভর করে স্কটিশদের ১১৪ রানের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালেও জাগয়া করে নেয় স্বাগতিকরা। তাই এমন একটা দিন নাজমুলের কাছে মনে হয়েছে স্পেশাল কিছু।

চলমান আইসিসি যুব বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। দুটি ম্যাচেই আগে ব্যাট করতে নামা বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিয়েছিল শান্তর দায়িত্বশীল দুটি ইনিংস। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে হয়েছিলেন ম্যাচসেরা। রোববার স্কটল্যান্ডের বিপক্ষেও এই বাঁহাতি অপরাজিত ১১৩ রান করেও হয়েছেন সেরা খেলোয়াড়।

ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘দিনটা খুবই স্পেশাল। কারণ প্রথমেই আমরা দ্বিতীয় রাউন্ডে উঠছি। এ ম্যাচে আমি সেঞ্চুরি পেয়েছি; প্রথম ম্যাচে যেটা হয়নি। সেটা আজ (রোববার) হয়েছে। একই সঙ্গে টিমও জিতেছে। তাই দিনটি খুবই স্পেশাল।’

সেঞ্চুরির পর নাজমুল হোসেন শান্ত

যুব ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন নাজমুল হোসেন শান্ত। আগের দিনই জানা গিয়েছিল মাত্র ৬২ রান করতে পারলেই সর্বোচ্চ রানের মালিক হবেন বাঁহাতি এই ব্যাটসম্যান। মাঠে নামার আগে বিষয়টি ভাবনায় ছিল তার। সেভাবেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছেন নাজমুল হোসেন শান্ত। স্কটল্যান্ডের বিপক্ষে রোববার ১১৩ রানের ক্যারিয়ার সেরা ইনিংসও খেলেন তিনি। শেষ পর্যন্ত এই হার না মানা সেঞ্চুরির সুবাদে ৫৪ ম্যাচ শান্তর সংগ্রহ দাঁড়ায় ১৭৪৭ রান।

এ প্রসঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘রেকর্ড সম্পর্কে আগে থেকে কিছু না জানলেও গতকাল (শনিবার) জেনেছি। তবে আজ ওটা মাথায়ও ছিল। রেকর্ড তো হয়েছে। আমার খুব ভালো লাগছে। রেকর্ড যে, করতেই হবে সেভাবেই কিছু ভাবিনি। তবে চিন্তা করেছি চেষ্টা করবো। এই রেকর্ড হওয়ার পর এখন আমার আম্মা-আব্বাও ভীষণ খুশি।’

আগে ১৬৯৫ রান নিয়ে যুব ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক হিসেবে পাকিস্তানের সামি আসলামের নাম লেখা ছিল। স্কটল্যান্ডের বিপক্ষে রোববার মাঠে নামার আগে শান্তর রান ছিল ১৬৩৪। তাই সামির থেকে তখনো ৬১ রানে পিছিয়ে ছিলেন তিনি। রোববার সেই দূরত্ব শুধু তিনি ঘুচাননি, তাকে ছাড়িয়েও গেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে ৬২ রান করে মাইলফলক ছোঁয়ার পর শান্তকে জড়িয়ে ধরেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

যুব ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রহ এবং অধিনায়ক মিরাজের জড়িয়ে ধরা প্রসঙ্গে শান্ত বলেন, ‘৬২ হওয়ার পর ও (মিরাজ) অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলো। মনে হচ্ছিল যেন রেকর্ডটা ওই করেছে। ও সব সময় আমাকে এরকম সাপোর্ট করে বলে মনে হয় এমনটা করেছে।’

দলের বিপর্যয়ে ভালো ব্যাটিংয়ের সুনাম নাজমুল হোসেন শান্তর বরাবরই ছিল। তবে আগে অনেকবারই থমকে গেছেন দলকে উদ্ধার করেই, আউট হয়েছেন ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার আগেই। এখন আর তা হচ্ছে না। শান্তকে বেশি তৃপ্তি দিচ্ছে নিজের এই উন্নতিটা।

এ প্রসঙ্গে এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, ‘সত্যি বলতে কি, মজা লাগে এরকম সময়ে ব্যাট করতে। সব সময় সব দিন তো এরকম পরিস্থিতি আসে না দলের। দল চাপে পড়ুক, এটা চাইও না। তবে যখন এরকম পরিস্থিতি আসে, ব্যাট করতে মজা লাগে। চেষ্টা করি, ওই অবস্থা থেকে দলকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে। আগেও অনেকবার এমন পরিস্থিতিতে ব্যাটিং করেছি, কিন্তু কাজটা শেষ করতে পারিনি। তবে এখন সেটা করতে পারছি, এটাই ভালো দিক।’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান