,

রোগ নির্ণয় হয়নি, তারেক সাঈদ এখনো ‘চিকিৎসাধীন’

image_832_121396নিজস্ব প্রতিবেদক : এম আর আই মেশিন নষ্ট তাই রোগ নির্ণয় হয়নি, এই অজুহাতে তারেক সাঈদ আজ রোববারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘চিকিৎসাধীন’ ছিলেন। তবে কারাবিধি লঙ্ঘন করছেন কি না তা দেখতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ নেসার আলম আজ তারেক সাঈদের কক্ষ পরিদর্শন করেছেন।

গত ৩ জানুয়ারি বুকে ব্যথার অভিযোগ করায় কারা কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে সাত খুন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তারেক সাঈদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ‘পিঠে ব্যথা’ ওঠায় নিউরোসার্জারিতে ভর্তি হন।

নিউরোসার্জারির বিভাগীয় প্রধান মো. জিল্লুর রহমান বলেন, ‘ওনার কোমরের একটা এম আর আই করতে দেওয়া হয়েছে। হাসপাতালের যন্ত্রটি বেশ কিছুদিন ধরে নষ্ট। আমরা বাইরের কোনো একটি সরকারি হাসপাতালে পরীক্ষাটা করানোর সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ ধরনের বন্দী হওয়ায় তাঁকে বাইরে পাঠাতে কিছুটা সময় লাগছে।’

কারাধ্যক্ষ নেসার আলম জানিয়েছেন তারেক সাঈদ প্রথম শ্রেণির বন্দী হওয়ায় কিছু বিশেষ সুবিধা পাচ্ছেন। প্রথম শ্রেণির কর্মকর্তা বরখাস্ত হলেও বিচার চলার সময় বিশেষ সুবিধা পান। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থাকার সুযোগ পান কি না জানতে চাইলে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ তারেক সাঈদ কোথায় থাকবেন তা ঠিক করেছেন। এ বিষয়ে তাঁর কিছু বলার নেই। তারেক সাঈদ কারাবিধি লঙ্ঘন করছেন কি না মূলত তা দেখতেই তিনি আজ পরিদর্শনে গিয়েছিলেন বলে জানান। তাঁর চোখে কোনো অসংগতি ধরা পড়েনি বলেও তিনি উল্লেখ করেন। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে