,

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থা করলো পুলিশ!

06643_75687-400x255এবার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। রোববার বিকেলে মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ওই ছাত্রী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।
কল্যাণপুরস্থ আশা ইউনিভার্সিটির ছাত্রী ফারহানা আক্তার জানান, বিকেলে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে বই কিনতে শিয়া মসজিদের দিকে রিকশাযোগে রওয়ানা হন। এসময় মসজিদের বিপরীতে থাকা আদাবর থানার এসআই রতন কুমারসহ পুলিশের তিন সদস্য তাকে জোর করে রিকশা থেকে নামায়। পরে তার কাছে ইয়াবা আছে কি না জানতে চান ওই দারোগা। এতে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ফারহানা। এক পর্যায়ে শিয়া মসজিদের বিপরীতে একটি ইলেকট্রিকের দোকানে নিয়ে যান ফারহানাকে। সেখানে নিয়ে নানা অনৈতিক প্রস্তাবও দেন এসআই রতন।
ফারহানা অভিযোগ করেন, ওই দারোগাকে তার পরিচয়পত্র দেখানোর পরও বারবার ইয়াবা ব্যবসায়ী বানানোর চেষ্টা করেন রতন। পরে তিনি রতনকে বলেন, স্থানীয় লোকদের সামনে তার ব্যাগ তল্লাশি করতে হবে এবং প্রয়োজনে থানায় যাবার কথা জানান ফারহানা। কিন্তু এ প্রস্তাবে রাজি হননি রতন।
রতন গর্ব করে বলেন, ‘আমার কাছে ওসি ডিসি কিছুইনা, কারও কাছে নালিশ করে লাভ নেই’। তবে কোনো মিডিয়াকে এ বিষয়টা না জানানোর অনুরোধ জানান ওই দারোগা। ফারহানা ছাড়া পেলেও এ ঘটনার কিছুক্ষণ পর ওই ইলেকট্রিকের দোকানদারকে দিয়ে ফোন করান রতন। তাকে বলা হয়, ‘পরে ফোন করলে যেখানে আসতে বলবো সেখানে চলে আসবেন।’
এ ব্যাপারে এসআই রতন ফারহানাকে রিকশা থেকে নামিয়ে তল্লাশির বিষয় স্বীকার করে বলেন, তিনি আমার পূর্ব পরিচিত। কিন্তু কেমন পরিচয় তা বলতে পারেননি। এসআই রতন বলেন, ওই শিক্ষার্থীর স্বামী বিএনপি করে, তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ রয়েছে। অন্য কোথাও ডাকার বিষয় অস্বীকার করেন এই পুলিশ কর্মকর্তা।
অপরদিকে ফারহানার স্বামী বলেন, ঘটনার পর তিনি স্ত্রীসহ মোহাম্মদপুর থানায় মামলা করেত গেলে পুলিশ মামলা নেয়নি। কারণ হিসেবে তারা জানিয়েছেন, এসআই রতন তাদের থানার কর্মকর্তা নয়। তবে ফারহানা ওই দারোগার বিরুদ্ধে সোমবার আদালতে মামলা করেবন বলে জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা