,

ব্রাহ্মণবাড়িয়ায় ফেনসিডিলসহ ২ যুবক আটক

grafter-over-2-2নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মবাড়িয়ায় ৪৫ বোতল ফেনসিডিলসহ মো. মনির মিয়া (২৮) ও মোহাম্মদআলী (২৭) নামে দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।রোববার রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের সদস্যরা তাদেরকে আটক করে। আটক মনির পৌর শহরের বিরাসার পূর্বপাড়া মহল্লার মৃত মলাই মিয়ার ছেলে ও মোহাম্মদ আলী উত্তর শেরপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মনির ও মোহাম্মদ আলীকে আটক করা হয়। এ সময় মনিরের কাছ থেকে ৪০ বোতল ও মোহাম্মদ আলীর কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা