,

ওয়ানডে সিরিজও হারলো পাকিস্তান

2016_01_31_14_47_47_4SLKv44HbYUSSMGYjAUmgipfGpWDaQ_originalস্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সফরটা জয় দিয়েই শুরু করেছিল পাকিস্তান। সীমিত ওভারের এই মিশনে সেই একটি জয়ই লেখা থাকল তাদের নামে। তিন ম্যাচের টি২০ সিরিজ পাকিস্তান হেরেছিল ২-১ ব্যবধানে। রোববার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে তিন উইকেটে হেরেছে পাকিস্তান। তাই ওয়ানডে সিরিজেও ২-০ ব্যবধানে হার মানল আফ্রিদি-আজহাররা।

অকল্যান্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে সংগ্রহটা খারাপ ছিল না পাকিস্তানের। যদিও মাত্র মাত্র ২০ রানে দুই ওপেনার অধিনায়ক আজহার আলী ও আহমেদ শেহজাদ আউট হয়ে যান। তবে তৃতীয় উইকেটে মোহাম্মদ হাফিজ ও বাবর আজম জোড়া হাফসেঞ্চুরি করেন। এই জুটিতে তারা যোগ করেন ১৩৪ রান। হাফিজ ৬০ বল থেকে পাঁচটি বাউন্ডারি ও সমান সংখ্যক ওভার বাউন্ডারিতে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হয়ে যান।

হাফিজ ফিরে গেলে বাবরের সঙ্গে জুটি বাঁধেন শোয়েব মালিক। দলীয় ২১৫ রানে মালিক ফিরে যান সাজঘরে (৩২)। স্বল্প সময়ের ব্যবধানে ফেরেন বাবরও। অবশ্য এর আগেই ৭৭ বলে ১০ বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারিতে তিনি করেন ইনিংস সর্বোচ্চ ৮৩ রান। পরবর্তীতে শরফরাজ আহমেদের ৪১ রানে ভর করে পাকিস্তান ১৫ বল বাকি থাকতেই ২৯০ রানের বড় ইনিংস গড়ে অলআউট হয়। কিউই বোলারদের মধ্যে এ্যাডাম মিলনে তিনটি এবং ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট দুটি করে উইকেট নেন।

মার্টিন গাপটিল ও ক্যান উইলিয়ামসনের ব্যাটে নিউজিল্যান্ডও জবাবটা খারাপ দেয়নি। কিন্তু ৩৬তম ওভারে গিয়ে বৃষ্টি বাগড়া দেয়। তাই বৃষ্টি আইনে জয়ের জন্য কিউইদের সামনে লক্ষ্য নির্ধারিত হয় ৪৩ ওভারে ২৬৩ রানের। দুই বল বাকি থাকতেই তিন উইকেট হাতে রেখে সেই লক্ষ্য পূরণ করে নিউজিল্যান্ড।

উইলিয়ামসন সর্বোচ্চ ৮৪, গাপটিল ৮২ ও কোরি অ্যান্ডারসন ৩৫ রান করেন। পাকিস্তানের বোলারদের মধ্যে আজহার আলী ও মোহাম্মদ আমির দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন মার্টিন গাপটিল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা