বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রোটিয়াদের হারিয়ে শেষ আটে নামিবিয়া

2016_01_31_15_29_16_iwTHfXfR0jEly8gODTYP2rWq5fnpZQ_800xautoস্পোর্টস ডেস্ক : চমকের পর চমক চলছেই বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। এর আগে ডি গ্রুপ থেকে দুইটি ম্যাচ জিতে শেষ আট নিশ্চিত করেছে এশিয়ার উদীয়মান যুবারা।

নামিবিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রোটিয়াদের সংগ্রহ ছিল মাত্র ১৩৬ রান। জবাবটা দিতে গিয়ে ইনিংসের প্রথম বলেই লুফতি ইয়াটন ফিরে যান ড্যান গালিমের বলে। ধাক্কা সামলে উঠতে না উঠতেই জিয়াদ আব্রাহামসের বলে নিকো ডেভিন ফিরে যান মাত্র ১ রান করে। দলীয় ১০ রানে নেই ২ ইউকেট। এরপর গ্রিন হোয়াইটহেডের বলে ১৪ রান করে ফিরে যান প্যাভিলিয়নে।

দলীয় ৫০ রানে চতুর্থ উইকেটের পতন হলে কিছুটা বিপদে পরে যায় নামিবিয়রা। আউট হন লিঙ্গিন। তবে কাজের কাজটি করছেন লোহান লরিন্স। একপ্রান্ত আগলে রেখে দলকে নিয়ে যাচ্ছেন স্বপ্নের জগতে। ৫ম ব্যাটসম্যান হিসেবে আউট হন জার্গেন লিন্ডে। যাবার আগে তিনি করেছিলেন ১২ রান।

নামিবিয়াকে জয়ের বন্দরে পৌছে দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন লরিন্স-ব্রিটস জুটি। ৫২ রানের জুটি গড়ে এ জুটি প্রোটিয়াদের পরাজয়ের ভিত গড়ে দেন। ব্যক্তিগত ২৭ রানে আব্রাহামসের বলে আউট হন চার্ল ব্রিটস।

তবে ঐ প্রান্তে অতন্ত্র প্রহরীর মতো আগলে রেখেছেন লোহান লরিন্স। তবে ব্রিটস আউট হবার পর দ্রুত ফিরে যান অলিভিয়ার ও রাউটেনবাচ। তবে তাতে থামানো জায়নি প্রোটিয়াদের পরাজয়। ইনিংসের ৪০ তম ওভারের চতুর্থ বলে কোয়েতজি ১ রানে জয় নিশ্চিত করে নামিবিয় যুবারা। ২ উইকেটে হেরে শেষ আট থেকে ছিটকে পড়েন বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচসেরা লরেন্স অপরাজিত থাকেন ৫৮ রানে। তার ক্যারিয়ার সেরা ব্যাটিয়ে ধরাসয়ী হন বর্তমান চ্যাম্পিয়ন্সরা।

৩৯.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে নামিবিয় যুবারা। এরসাথে গ্রুপ ‘এ’ থেকে বাংলাদেশের সঙ্গে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন তারা।

প্রোটিয়া বোলারদের মধ্যে শন হোয়াইট হেড ও আব্রাহামস নেন ২ উইকেট। এছাড়াও গালিম, শিপামলা ও লুডিক নেন ১ টি করে উইকেট।

সকালে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম একাডেমি মাঠে টস জিতে শুরুতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা।

ব্যাট হাতে নেমে শুরু থেকেই রীতিমতো কাঁপুনিতে ছিল প্রোটিয়া ‍যুবারা। মাত্র ৬৫ রানে দলটির ৮ ব্যাটসম্যান ফিরে যান সাজঘরে। ইনিংসের প্রথম ওভারেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান স্মিথকে হারায় তারা। কোয়েতজির বলে ভ্যান লিঙ্গেনকে ক্যাচ দিয়ে কোনো রান না করেই বিদায় নেন লিয়াম স্মিথ। কোনো কিছু বুঝে ওঠার আগেই আবারও প্রোটিয়া শিবিরে আঘাত হানেন কোয়েতজি। মুনসামিকে উইকেটরক্ষক গ্রিনের ক্যাচ বানিয়ে ফেরান তিনি।

মাত্র ২ রানে ২ উইকেট হারানোর পর ধীরগতির চলে প্রোটিয়া ইনিংস। দলীয় ৩৫ ও ৩৬ রানে আবার প্রোটিয়া দূর্গে আঘাত হানেন নামিবিয় বোলাররা। ফক্সক্রফটকে ১২ রানের বেশি করতে দেননি ভ্যান উইক। আর ভারনেইন (১৬) ফেরেন লিঙ্গেনের বলে। অপরদিকে রানের খাতা খোলার আগেই ফিরে যান উইন্ডল ম্যাকউইটু; তাকেও ফেরান লিঙ্গেন।

মাত্র ৩৬ রানে নেই প্রোটিয়া যুবাদের পাঁচ ব্যাটসম্যান। মহা বিপদের পড়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর কাটা ঘায়ে আবারো নুন ছিটালেন ভ্যান লিঙ্গেন। এবার তার শিকার ড্যান গালিম। তিনিও নামের পাশে কোন রান লেখাতে পারেননি।

এই অবস্থায় অধিনায়ক টনি ডি জর্জি উইলেম লুডিককে নিয়ে লড়াইয়ের চেষ্টা করেন। কিন্তু জর্জি ১৮ রানে বোল্ড হয়ে যান সেই লিঙ্গেনের বলে। সেই ধারাবাহিকতায় কোয়েতজির বলে গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হোয়াইটহেড। সবশেষ ইনিংস সর্বোচ্চ ৪২ রান করা উইলেম লুডিক আউট হন লুফতি ইয়াটনের বলে।

নামিবিয়া বোলারদের মধ্যে লিঙ্গেন ১০ ওভারে ২৪ রানের খরচায় চারটি এবং কোয়েতজি মাত্র ১৬ রানের বিনিময়ে নেন তিনটি উইকেট।