,

কলম্বিয়ায় ২০ হাজার মানুষ জিকা আক্রান্ত

zika-virusআন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় নতুন আতঙ্ক জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ২০ হাজার মানুষ, যাদের মধ্যে গর্ভবতী নারী হলেন ২ হাজার ১১৬ জন।

আলজাজিরার খবরে বলা হয়েছে, কলম্বিয়ার জাতীয় স্বাস্থ্য অধিদফতরের মতে, আক্রান্ত হওয়ার দিক থেকে ব্রাজিলের পর দ্বিতীয় অবস্থানে আছে দেশটি। এ পর্যন্ত ২০ হাজার ২৯৭ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ভাইরাসটি আমেরিকায় খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে। আশঙ্কা করা হচ্ছে, এ বছরের মধ্যে ৩০ লাখ মানুষ আক্রান্ত হতে পারে আমেরিকার দেশগুলোতে। শুধু ব্রাজিলেই দেড় লাখ মানুষের জিকা ভাইরাস ধরা পড়েছে।

মশাবাহিত এ রোগটি প্রাথমিক লক্ষণে তেমন একটা চেনা যায় না। তবে আক্রান্ত গর্ভবতী মায়ের বাচ্চারা বিকৃত চেহারা নিয়ে জন্মাতে পারে। বাচ্চাদের মাথা ছোট কিন্তু দেহ বড় হয়।

কলম্বিয়ায় আক্রান্তের মধ্যে নারী রোগীর সংখ্যাই বেশি। দেশটির মোট আক্রান্তের শতকরা ৬৩.৬ শতাংশই নারী।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা