,

ফেসবুকে পরীমনির কথিত স্বামীর ছবি প্রকাশ

1454229455বিনোদন প্রতিবেদক : ঢালিগঞ্জের এই সময়ের জনপ্রিয় নায়িকা পরীমনি। অনেক ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার রেকর্ডও তার কাছে। তবে গসিপ তার পিছু ছাড়ছে না। আর গসিপের মাত্রা এবার আরেকটু দীর্ঘ হলো। কারণ, আজ ৩১ জানুয়ারি সকালে অনিক আব্রাহাম নামে একটি ফেসবুক আইডি থেকে পরীমনির কিছু ছবি শেয়ার করা হয়। অনিক দাবি করেন পরী তার বন্ধু ইসমাইলের স্ত্রী।
পরীমনির কথিত স্বামীর ছবি প্রকাশ ফেসবুকে
তিনি ছবিগুলো শেয়ার করে লিখেন, ‘আমার বন্ধু ইসমাইল আর তার বউ সৃতি মনি যে আজ বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি, এক সময় ভোলা সদর এই থাকতো তার জামাই বাড়িতে, তারপর তার নেশা গেলো অর্থ আর লোভ লালোশার দিকে, যার জন্য আমার সহজ সরল বন্ধুকে ত্যাগ করতে দ্বিধাবোধ করলো না, যাই হোক ছবি গুলো দেখে পুরনো দিনের কথা মনে পরে গেল তাই সবার সাথে একটু শেয়ার করলাম।’
তাহলে কি পরীর নাম স্মৃতি। আর তার ইসমাইল নামে একজন বর ছিল? এরকম প্রশ্ন অনেকেরই মনে খেলা করছে ছবিগুলো দেখার পর। কিন্তু পরীমনি তো অবিবাহিত বলেই মিডিয়ার সকলে জানে। তাহলে সত্যটা কি?
তার ফেসবুক আইডিতে ছবিগুলো পাঠিয়ে ঘটনার সত্যতা জানতে চাইলে পরী নিউজ পোর্টাল প্রিয়.কমকে জানিয়েছেন, ‘এটা ফেইক। বিয়ের আসরে বসে থাকলে সেটা বিয়ে কিনা যাচাই করা উচিৎ। ছবি তো হাজার জনের সঙ্গে আছে। তার মানে এই নয় যে সবাই আমার স্বামী।’
তাহলে এই মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে অনিক বা ইসমাইলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে পরী বলেন, ‘তাদেরকে তো আগে আমার চিনতে হবে তারপর ব্যবস্থা। আর ঘাড়ের উপর পরলে তো ছেড়ে দেবো না কাউকে। এটা মিথ্যা এইটুুকু নিশ্চিত থাকেন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা