,

ইউরোপে ১০ হাজার শিশু শরণার্থী নিখোঁজ

baby20160131054751ইউরোপে পৌঁছার পর অভিভাবকহীন অন্তত ১০ হাজার শিশু শরণার্থী নিখোঁজ রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অপরাধ তদন্ত সংস্থার বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব নিখোঁজ শিশুর অনেকেই সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সদস্যদের হাতে পড়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে এসব শিশুদের নাম নিবন্ধন করার পর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ইউরোপোলের প্রধান কর্মকর্তা ব্রায়ান ডোনাল্ড দ্য অবজারভারকে বলেন, রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে নাম নিবন্ধনের পর হাজার হাজার ভাসমান অসহায় অপ্রাপ্তবয়স্ক শিশু হারিয়ে যাচ্ছে।
তিনি বলেন, শুধুমাত্র ইতালিতেই এরকম ৫ হাজার শিশু নিখোঁজ হয়েছে। এছাড়া সুইডেনেও এক হাজার শিশুর খোঁজ নেই।  সতর্ক করে দিয়ে ইউরোপোলের এই প্রধান কর্মকর্তা বলেন, প্যান ইউরোপীয় ইউনিয়নের একটি সংঘবদ্ধ চক্র শিশু শরণার্থীদের টার্গেট করে এসব অপরাধ করছে। তিনি বলেন, আমরা ১০ হাজারের বেশি নিখোঁজ শিশুকে খুঁজছি। আমরা জানি না তারা কোথায় আছে, তারা কি করছে অথবা তাদের সঙ্গে কারা আছে।
ব্রায়ান ডোনাল্ড বলেন, তালিকাভুক্ত হোক কিংবা না হোক; আমরা দুই লাখ ৭০ হাজার শিশুর কথা বলছি।  এদের সবাই না হলেও একটা বড় অংশ অভিভাবকহীন। এ সংখ্যা ১০ হাজারের বেশি হবে বলে ইঙ্গিত দেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা