,

মিডিয়ার উপর ক্ষেপেছেন ক্যাটরিনা

katrinakaif-force759বিনোদন ডেস্ক : কিছুদিন ধরেই বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে বিশ্বমিডিয়া বেশ সরগরম। এরই মধ্যে মিডিয়া তাদের সংবাদে বলেছে রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের অবসান ঘটেছে, আর তাইতো তারা আর একসঙ্গে থাকছেন না। অপরদিকে রণবীরকে ছেড়ে আবারও সালমানের সঙ্গে সম্পর্ক গড়তে চাচ্ছেন ক্যাটরিনা এমন সংবাদও প্রকাশ করেছে দু-একটি ভারতীয় মিডিয়া।
বর্তমানে রণবীর কাপুরের ক্যারিয়ার আগের চেয়ে অনেকটাই পড়তির দিকে। অন্যদিকে সালমান একের পর এক সফলতা পাচ্ছেন ধারাবাহিকভাবে। এটাও ক্যাটরিনার রণবীরকে ছাড়ার কারণ হতে পারে। তবে এরই মধ্যে বিষয়টি যখন ‘টক অব দ্য বলিউড’-এ পরিণত হয়েছে, ঠিক তখনই মিডিয়ার উপর চড়াও হলেন ক্যাটরিনা।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মনগড়া সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকতে বললেন তিনি। এমনকি ব্যক্তিগত বিষয়ে আর কোন কথা না বলারও ঘোষণা দেন। নিজের কাজের বাইরে অন্য কোন প্রসঙ্গে আর কথা বলতে চান না তিনি।
এ বিষয়ে ক্যাটরিনা কাইফ বলেন, আমি কেবল অবাক হচ্ছি। কারণ গত কিছু দিনে আমাকে নিয়ে যে মনগড়া সংবাদ প্রকাশ পেয়েছে সেটা কোনভাবেই মেনে নেয়া যায় না। সবারই নিজ নিজ কাজের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত। কারও ব্যক্তিগত জীবন নিয়ে টানাহেঁচড়া করা উচিত নয়।
এই টানাহেঁচড়া থেকে দূরে থাকার অনুরোধ জানাচ্ছি আপনাদের। আর আমি কখনও আর ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবো না। এ বিষয়ে অমাকে কেউ অনুরোধ করবেন না প্লিজ। সবাই দোয়া করবেন আমার ক্যারিয়ারের জন্য। কারণ ক্যারিয়ার নিয়েই ভাবতে চাই আমি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে