,

শান্তর সেঞ্চুরি : বাংলাদেশের সংগ্রহ ২৫৬

10স্পোর্টস ডেস্ক : স্কটল্যান্ডকে জয়ের জন্য ২৫৭ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বাংলাদেশের যুবারা। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপপর্যায়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে স্কটিশদের বিপক্ষে শুরুতে ব্যাট করে মেহেদি হাসান মিরাজের দল। রোববার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে নাজমুল হাসান শান্তর সেঞ্চুরি ও অধিনায়ক মিরাজের হাফসেঞ্চুরিতে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ছয় উইকেটে ২৫৬ রান।

ব্যাট হাতে নেমে মাত্র ১৭ রানে দুই উইকেট হারিয়ে শুরুতে চাপে ছিল বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই পিনাক ঘোষ ফিরে যান সাজঘরে। স্বল্প সময়ের মধ্যেই জয়রাজ (১৩) শেখও তাকে অনুসরণ করেন। এরপর সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে সেই চাপ কাটায় বাংলাদেশ। যদিও দলীয় ১১৮ রানে হাফসেঞ্চুরি থেকে এক রান পেছনে থাকতেই আউট হয়ে যান সাইফ।

সাইফ হাফসেঞ্চুরি করতে না পারলেও শান্ত সেঞ্চুরি করে অপরাজিত থাকেন। ১১৭ বল থেকে ১০টি চারের মারে তিনি করেন ১১৩* রান। এছাড়া মিরাজ ৪৮ বল থেকে চারটি চারের মারে করেন ৫১ রান। শেষ দিকে ছোট একটা ঝড় তোলেন সাঈদ সরকার। ছয় বলে এক চার ও এক ছক্কার মারে তিনি করেন ১৬ রান। স্কটিশ বোলারদের মধ্যে মোহাম্মদ গাফফার ৬০ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নেন।

এদিকে বোলিং অ্যাকশন সন্দেহজনক হওয়ায় দলে জায়গা পাননি ডানহাতি অফস্পিনার সঞ্জিত সাহা। তার পরিবর্তে একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন আরিফুল ইসলাম। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ এবারের যুব বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল। এই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে যুব টাইগাররা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে