,

সবাইকে ছাড়িয়ে বাংলাদেশের নাজমুল

Nazmulস্পোর্টস ডেস্ক : নিল ফ্ল্যাককে বাউন্ডারিটা মেরেই উইকেটে দাঁড়িয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত। অপর প্রান্তের মেহেদী হাসান মিরাজ ছুটে এসে জড়িয়ে ধরলেন নাজমুলকে। একবার নয়, দু-দুইবার সতীর্থকে অভিনন্দন জানালেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। দুই ব্যাটসম্যান কেন একে অপরের আলিঙ্গনে বাঁধলেন, গ্যালারিতে উপস্থিত হাজার খানেক দর্শক বোধ হয় বুঝলেনও না। হয়তো প্রতিপক্ষও নয়। বুঝলে তারাও হয়তো করতালির বৃষ্টিতে ভাসাতেন নাজমুলকে!

নাজমুল যে অনন্য এক রেকর্ডই গড়লেন শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। যুব ওয়ানডেতে এখন সর্বোচ্চ রানের মালিক তিনিই। পাকিস্তানের সামি আসলামের করা সর্বোচ্চ ১৬৩৪ রান টপকাতে স্কটল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচের আগে নাজমুলের দরকার ছিল ৬২ রান। ৬০ রানের পর নাজমুল সেটি টপকালেন রীতিমতো বাউন্ডারি মেরে!

দলের বিপর্যয়েই নেমেছিলেন ব্যাটিংয়ে। টসে হেরে ব্যাট করতে নেমে ১৭ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। এর পর সাইফ হাসানের সঙ্গে তৃতীয় উইকেটে ১০১ রানের জুটি গড়ে দলকে কক্ষপথে ফেরালেন, নিজেও এগিয়ে গেলেন তরতরিয়ে। একপর্যায়ে নাম লিখিয়ে ফেললেন রেকর্ডের পাতায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে