,

নামিবিয়ায় লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা

Namibiaস্পোর্টস ডেস্ক : নামিবিয়ায় কাঁপছে দক্ষিণ আফ্রিকার যুব ক্রিকেট দল। রোববার সকালে মুদ্রানিক্ষেপণে জয়ী হয়ে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া যুবারা। ব্যাটিংয়ে নেমেই মাত্র ৬৫ রানে প্রোটিয়া যুবাদের পতন হয়েছে আটটি উইকেট। শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম একাডেমিতে যুব বিশ্বকাপের এই ম্যাচে ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৬ রান করেছে তারা।

ইনিংসের প্রথম ওভারেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান স্মিথকে হারায় তারা। কোয়েতজির বলে ভ্যান লিঙ্গারকে ক্যাচ দিয়ে কোনো স্কোর না করেই বিদায় নেন লিয়াম স্মিথ। কোন কিছু বুঝে ওঠার আগেই আবারও প্রোটিয়া শিবিরে আঘাত হানেন কোয়েতজি। মুনসামিকে উইকেটরক্ষক গ্রিনের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। ২ রানে ২ উইকেট এরপর স্লো স্টার্টে চলে প্রোটিয়া ইনিংস। ৩৫ ও ৩৬ রানের মাথায় আবার প্রোটিয়া দূর্গে আঘাত হানেন নামিবিয় বোলাররা। ফক্সক্রফটকে ১২ রানের বেশি করতে দেননি ভ্যান উইক, ভারনেইন ফেরেন লিঙ্গারের বলে ব্যক্তিগত ১৬ রানে ও কোন রান না করেই ফিরে যান উইন্ডল ম্যাকউইটু।

মাত্র ৩৬ রানে নেই প্রোটিয়া যুবাদের ৫ ব্যাটসম্যান। মহা বিপদের পড়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর কাটা ঘায়ে আবারো নুন ছিটালেন ভ্যান লিঙ্গার। এবার তার শিকার ড্যান গালিম। তিনিও নামের পাশে কোন রান লেখাতে পারেননি। এই অবস্থায় অধিনায়ক টনি ডি জর্জি উইলেম লুডিককে নিয়ে লড়ছেন নামিবিয় বোলারদেরকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে